আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের পাশে নাসীরুদ্দীন পাটওয়ারী

১৪ জুলাই ২০২৬, ০২:৪১ PM
নাসীরুদ্দীন পাটওয়ারী

নাসীরুদ্দীন পাটওয়ারী © সংগৃহীত

আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের দাবি-দাওয়ার পক্ষে মত দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, শিক্ষার্থীরা যখনই কোনো ন্যায্য দাবি নিয়ে মাঠে নামে, তখনই তাদের রাজনৈতিক পরিচয়ে বিভক্ত করার চেষ্টা দেখা যায় । অথচ গণতান্ত্রিক সমাজে নাগরিক—বিশেষ করে শিক্ষার্থীদের—শান্তিপূর্ণভাবে দাবি-দাওয়া তুলে ধরার অধিকার রয়েছে।

আজ মঙ্গলবার (১৪ জুলাই) শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ বিভিন্ন দাবিতে এইচএসসি শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে ফেসবুকে এক পোস্টে একথা বলেছেন নাসীরুদ্দীন। তিনি বলেন, ‘সাম্প্রতিক ঘটনায় প্রতিকূল পরিস্থিতির মধ্যেও অনেক শিক্ষার্থীকে পরীক্ষার হলে পৌঁছাতে হয়েছে। এ নিয়ে যে জনঅসন্তোষ তৈরি হয়েছে, সেটিকে গুরুত্ব দিয়ে শোনা এবং সংলাপের মাধ্যমে সমাধান খোঁজা সরকারের দায়িত্ব।’

তিনি আশা প্রকাশ করে বলেন, ‘কোনো রাজনৈতিক সংগঠন—ছাত্রদল, ছাত্রলীগ বা অন্য যে-ই হোক—পরিস্থিতিকে আরও উত্তপ্ত করবে না। একইভাবে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও যেন সংযম প্রদর্শন করে এবং অপ্রয়োজনীয় বলপ্রয়োগ থেকে বিরত থাকে।’
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘এই সংকটের সর্বোত্তম সমাধান হতে পারে—দায়িত্বশীলভাবে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি সংলাপে বসা, প্রয়োজনে ভুলের জন্য প্রকাশ্যে দুঃখ প্রকাশ করা এবং যদি নেতৃত্বের প্রতি জনআস্থা পুনরুদ্ধার করা সম্ভব না হয়, তবে সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তির পদত্যাগের বিষয়টিও বিবেচনা করা।’

গণতন্ত্রে জবাবদিহিতা দুর্বলতা নয়; বরং নেতৃত্বের শক্তির পরিচয় উল্লেখ করে তিনি বলেন, ‘এইচএসসি-২৬ বা আলিম-২৬ ভাইবোনদের পাশে আছি। শিক্ষাব্যবস্থার সংস্কার সময়ের দাবি।’

আরও এক কলেজ জাতীয়করণের উদ্যোগ
  • ১২ নভেম্বর ২০২৬
শ্বশুরবাড়িতে মিলল শ্রমিক দল নেতার মাটিচাপা মরদেহ
  • ১২ নভেম্বর ২০২৬
ময়মনসিংহে ব্রহ্মপুত্রে স্টিল আর্চ সেতুর কাজ এগিয়েছে ২৭ শতাংশ
  • ১২ নভেম্বর ২০২৬
‘প্রশাসনের অনুরোধে’ পদত্যাগ করছেন ঢাবির ৬ সহকারী প্রক্টর
  • ১২ নভেম্বর ২০২৬
১ লাখ ৫৪ হাজার টাকা ব্যয়ে মালয়েশিয়া যেতে পারবেন প্রবাসী কর্…
  • ১২ নভেম্বর ২০২৬
নতুন মিলে প্রথম আখ মাড়াইয়ের প্রস্তুতি কেরুর, ৪৮০০ টন চিনি উ…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950