দফা এক, দাবি এক—মিলনের পদত্যাগ: সায়েন্স ল্যাবে এইচএসসি পরীক্ষার্থীদের স্লোগান

১৪ জুলাই ২০২৬, ১২:২৭ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৬, ১২:২৯ PM
সায়েন্স ল্যাব অবরোধ করে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ

সায়েন্স ল্যাব অবরোধ করে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ © টিডিসি

চলমান দুর্যোগ ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের ভোগান্তির অভিযোগে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি শুরু করেছেন রাজধানীর বিভিন্ন কলেজের সম্মিলিত উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা। 

কর্মসূচিতে উপস্থিত শিক্ষার্থীরা ‘দফা এক, দাবি এক— মিলনের পদত্যাগ’, ‘আমাদের ন্যায্য দাবি মানতে হবে, মানতে হবে’, ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’ এবং ‘অ্যাকশন, অ্যাকশন—ডাইরেক্ট অ্যাকশন’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর পৌনে ১২টায় রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নিয়ে তিন দফা দাবিতে এ স্লোগান দিচ্ছেন তারা।

এদিকে ঢাকা কলেজের ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে। কলেজের অভ্যন্তরে শিক্ষার্থীদের উপস্থিতি স্বাভাবিকের তুলনায় কম। তবে ক্যাম্পাসের ফটকে শিক্ষকরা অবস্থান করছেন। 

এর আগে সোমবার (১৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে ‘কলেজ নেটওয়ার্ক’ নামের একটি ফেসবুক পেজে প্রথমে কর্মসূচির প্রচারপত্র প্রকাশ করা হয়। পরে ডিসিয়ান ফ্রিকিস, ডিসিসি মিমার, আইসিডিআইএএন ফ্রিকিসসহ বিভিন্ন কলেজভিত্তিক ফেসবুক পেজেও একই কর্মসূচির প্রচার করা হয়।

কর্মসূচির প্রচারপত্র অনুযায়ী দাবিগুলোর মধ্যে রয়েছে দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা, বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের আবার পরীক্ষার সুযোগ দেওয়া এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ।

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ১৪ ঘণ্টায়ও হয়নি তদন…
  • ০৫ অক্টোবর ২০২৬
দেশের বাজারে ফের সোনার দামে বড় পতন, এখন ভরি কত?
  • ০৫ অক্টোবর ২০২৬
আবিপ্রবিতে ‘একাত্রয় ক্রনিকলস: দ্য সেলিব্রেশন আনস্ক্রিপ্টেড’…
  • ০৫ অক্টোবর ২০২৬
জাতীয় গুণী শিক্ষক সম্মাননা পাচ্ছেন শেকৃবির অবসরপ্রাপ্ত অধ্য…
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে ছাত্রদলের হামলায় আহত সাংবাদিককে দেখতে রামেকে শিবিরের…
  • ০৫ অক্টোবর ২০২৬
ছুটির বিকেলে গোবিপ্রবি ক্যাম্পাসে বসে শিশুদের পাঠশালা
  • ০৫ অক্টোবর ২০২৬