শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে কর্মসূচি ঘোষণা

১৪ জুলাই ২০২৬, ০৯:৩৯ AM , আপডেট: ১৪ জুলাই ২০২৬, ১১:০০ AM
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন © সংগৃহীত

চলমান দুর্যোগ ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের ভোগান্তিতে ফেলায় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে  কর্মসূচির ঘোষণা করেছে রাজধানীর বিভিন্ন কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১ টায় রাজধানীর সাইন্সল্যাব মোড়ে ৩ দফা দাবিতে এই কর্মসূচির পালিত হবে। 

এর আগে সোমবার (১৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে কলেজ নেটওয়ার্ক নামের ফেসবুক পেজে একটি প্রচারপত্র পোস্টারে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। পরবর্তীতে ডিসিয়ান ফ্রিকিস, ডিসিসি মিমার, আইসিডিআইএএন ফ্রিকিসসহ বিভিন্ন কলেজের ফেসবুক পেজে একই কর্মসূচির ঘোষণা করা হয়। 

কর্মসূচির প্রচারপত্র অনুযায়ী দাবিগুলোর মধ্যে রয়েছে— দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা, বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ। এছাড়াও সকাল ১১টায় রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে শাহবাগ পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

কর্মসূচির বিষয়ে ঢাকা কলেজের এইচএসসি পরীক্ষার্থী ওয়ালিদ হাসান রাহিম বলেন, আন্দোলন হবে কিনা এই বিষয়ে আমরা নিশ্চিত জানিনা। হতেও পারে আবার নাও হতে পারে। এখানে বিভিন্ন পক্ষ আছে, তবে তারা সংগঠিত না। আন্দোলন হলে আমাদের সমর্থন থাকবে।

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ১৪ ঘণ্টায়ও হয়নি তদন…
  • ০৫ অক্টোবর ২০২৬
দেশের বাজারে ফের সোনার দামে বড় পতন, এখন ভরি কত?
  • ০৫ অক্টোবর ২০২৬
আবিপ্রবিতে ‘একাত্রয় ক্রনিকলস: দ্য সেলিব্রেশন আনস্ক্রিপ্টেড’…
  • ০৫ অক্টোবর ২০২৬
জাতীয় গুণী শিক্ষক সম্মাননা পাচ্ছেন শেকৃবির অবসরপ্রাপ্ত অধ্য…
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে ছাত্রদলের হামলায় আহত সাংবাদিককে দেখতে রামেকে শিবিরের…
  • ০৫ অক্টোবর ২০২৬
ছুটির বিকেলে গোবিপ্রবি ক্যাম্পাসে বসে শিশুদের পাঠশালা
  • ০৫ অক্টোবর ২০২৬