সাদিক কায়েমই হচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি মেয়রপ্রার্থী

১৩ জুলাই ২০২৬, ০৭:৫৬ PM
সাদিক কায়েম

সাদিক কায়েম © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির থেকে সাংগঠনিক ছুটি (বিদায়) নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতি (ভিপি) ও সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাদিক কায়েম (মো. আবু সাদিক)। আজ সোমবার (১৩ জুলাই) বিকেলে দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়ে তিনি বলেন, ছাত্রশিবিরের বছরে দুইবার সেটআপ হয়। ২০২৬ সালের ষাণ্মাসিক সেটআপে আমার বিদায় হয়েছে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন স্ট্যাটাসও দিয়েছেন তিনি।

বছরের মাঝামাঝি সময়ে ছাত্রশিবিরকে বিদায় জানানোয় সাদিক কায়েমের আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জামায়াতে ইসলামীর মেয়রপ্রার্থী হওয়ার দাবি জোরালো হল। এমনকি অনেকেই ফেসবুকে পোস্ট দিয়ে তার পরবর্তী অধ্যায় সিটি মেয়রপ্রার্থী হওয়ার বিষয়টিও তুলে ধরছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডাকসু) আন্তর্জাতিক সম্পাদক খান জসীম তার ফেসবুক পোস্টে লেখেন, ‘ডাকসু ভিপি সাদিক কায়েমের ছাত্রশিবির অধ্যায় শেষ হয়েছে। পরবর্তী অধ্যায় কি তবে দক্ষিণ সিটি মেয়র?’

এর আগে গত মে মাসে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতে ইসলামীর থানা ও বিভাগীয় দায়িত্বশীল এক সম্মেলনে সাদিক কায়েমকে মেয়রপ্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছিল। তখন সাদিক কায়েম সেখানে উপস্থিতও ছিলেন।

তখন জামায়াতের নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছিল, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে সাদিক কায়েম ইতোমধ্যে তার জাতীয় পরিচয়পত্র খাগড়াছড়ি থেকে স্থানান্তর করে ঢাকার ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। যদিও তিনি এখনো প্রকাশ্যে বড় কোনো নির্বাচনী প্রচারণা শুরু করেননি, তবে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

তবে সে সময় শিবিরের এক বিবৃতিতে জানানো হয়েছিল, ইসলামী ছাত্রশিবিরে যে কোনো পর্যায়ে দায়িত্বে থাকা অবস্থায় অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে নির্বাচনে অংশগ্রহণ বা প্রার্থী হওয়ার সুযোগ নেই। এমনকি কোনো রাজনৈতিক দল থেকেও তাকে প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়ার সুযোগ নেই বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়েছিল, ইসলামী ছাত্রশিবির থেকে দায়িত্ব শেষ করে বিদায় নেওয়ার পর যে কেউ যে কোনো রাজনৈতিক দলে যুক্ত হয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। বর্তমান সেশনের কোনো দায়িত্বশীলকে নিয়ে এ ধরনের বিভ্রান্তিকর সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হয়েছে।

বিদায় নেওয়ায় এবার ছাত্রশিবিরের এই বাধা কাটল সাদিক কায়েমের। তাঁর মেয়রপ্রার্থী হওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি।

গাড়ি পার্কিং নিয়ে বিরোধ, এসআইকে পিটিয়ে হত্যা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬