ফেসবুকে কান্না করা সেই নয়ন পেলেন ছাত্রদলে পদ

১৯ জুন ২০২৬, ০৮:২৩ PM
আহসান উল্লাহ নয়ন

আহসান উল্লাহ নয়ন © সংগৃহীত

কমিটিতে কাঙ্ক্ষিত পদ না পেয়ে ক্ষোভে ও অভিমানে ফেসবুক লাইভে এসে কান্না করে আলোচনায় আসা ছাত্রদল কর্মী আহসান উল্লাহ নয়ন অবশেষে রাজনৈতিক ত্যাগের মূল্যায়ন পেয়েছেন। ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের নবঘোষিত ৫৫ সদস্যবিশিষ্ট বর্ধিত কমিটিতে তাকে সহ-সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

আজ শুক্রবার (১৯ জুন) বিকেলে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বর্ধিত কমিটির অনুমোদন দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি আজিজুল হাকিম আজিজ।

পদপ্রাপ্ত আহসান উল্লাহ নয়ন ময়মনসিংহের সদর উপজেলার ভাবখালি ইউনিয়নের আব্দুল হাইয়ের ছেলে। তিনি মুক্তাগাছা উপজেলার শহীদ স্মৃতি সরকারি কলেজের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

দলীয় সূত্রে জানা যায়, গত ২ মে রাতে ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের ২৯৮ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এতে আজিজুল হাকিম আজিজকে সভাপতি ও রাকিব হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছিল। সেই কমিটিতে কোনো পদ না পেয়ে ওই রাতেই নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে কান্নায় ভেঙে পড়েন নয়ন।

লাইভে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেছিলেন, ‘আমরা এত দিন আন্দোলন-সংগ্রাম, হরতাল কইরা কমিটিতে আসতে পারলাম না। ৫ আগস্টের পরের লোক আইনা আপনারা কমিটিতে বসাইছেন। আওয়ামী লীগের সাথে লাখ লাখ ছবি থাকা সত্ত্বেও তাদেরকে কমিটিতে দেওয়া হয়েছে। আমরা জীবন-যৌবন সব ধ্বংস করে ফেললাম এই ছাত্রদলের জন্য।’

কান্নাজড়িত কণ্ঠে তিনি আরও অভিযোগ করেছিলেন, ছাত্রদল করার কারণে তিনি ইতিপূর্বে নৌবাহিনীর চাকরি থেকে বঞ্চিত হয়েছেন এবং তার গায়ে ‘জঙ্গি’ তকমা লাগানো হয়েছিল। স্বৈরাচার পতনের আন্দোলনে সক্রিয় থেকেও মূল্যায়ন না পাওয়ায় সেদিন ছাত্রদল ছেড়ে দেওয়ারও ঘোষণা দিয়েছিলেন তিনি। নয়নের সেই কান্নার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল ও আলোচিত হয়।
 
দলে মূল্যায়ন পাওয়ার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবগঠিত কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহ নয়ন বলেন, ‘পদবঞ্চিত হওয়ার দিন আমার অভিভাবক ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক রোকনুজ্জামান সরকার আমাকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, রাজনীতিতে শেষ বলতে কিছু নেই, পড়ে গেছো উঠে দাঁড়াও’। তার সেই অনুপ্রেরণাতেই আজ এই প্রাপ্তি।’

এ বিষয়ে ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি আজিজুল হাকিম আজিজ বলেন, ‘আগের কমিটি ঘোষণার পর অনেক যোগ্য ও ত্যাগী কর্মী অনিচ্ছাকৃতভাবে বাদ পড়েছিলেন। আমরা পরবর্তীতে সেই বঞ্চিত কর্মীদের একটি তালিকা তৈরি করে ৫৫ সদস্যবিশিষ্ট বর্ধিত কমিটির জন্য কেন্দ্রে লিখিত আবেদন জানাই। কেন্দ্রীয় কমিটি যাচাই-বাছাই করে আজ সেই বর্ধিত কমিটির চূড়ান্ত অনুমোদন দিয়েছে।’

বদলে গেল এক মন্ত্রণালয়ের নাম, গেজেট প্রকাশ
  • ২৭ অক্টোবর ২০২৬
শেরপুরে হেরোইনসহ ইউপি সদস্য গ্রেপ্তার
  • ২৭ অক্টোবর ২০২৬
যশোর শিক্ষা বোর্ডে এসএসসিতে বৃত্তিপ্রাপ্তদের ফল প্রকাশ
  • ২৭ অক্টোবর ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেলাওয়ার হোসাইন সাঈদীর কুশপুত্ত…
  • ২৭ অক্টোবর ২০২৬
ডিএনএতে শনাক্ত ১০ মরদেহ, নিখোঁজ মুক্তার সন্ধান মেলেনি
  • ২৭ অক্টোবর ২০২৬
১৩ থেকে ১৬তম গ্রেডে ২২ পদে কর্মচারী নিয়োগ দেবে চট্টগ্রাম বি…
  • ২৭ অক্টোবর ২০২৬