নরসিংদীতে ‘অদম্য মেধাবী সংবর্ধনা-২০২৬’, কৃতি শিক্ষার্থীদের সম্মাননা

০৪ জুন ২০২৬, ১২:৫৭ AM
শিশু একাডেমি মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়

শিশু একাডেমি মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয় © সংগৃহীত

নরসিংদী জেলার বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিতে অনুষ্ঠিত হয়েছে ‘অদম্য মেধাবী সংবর্ধনা-২০২৬’। পাবলিক ইউনিভার্সিটি অ্যান্ড মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব নরসিংদীর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে মিলিত হন জেলার তিন শতাধিক নবীন পাবলিকিয়ান, শিক্ষক ও অভিভাবকরা।

জেলায় বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। পরে অতিথিরা নবীন শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক ও অনুপ্রেরণামূলক বক্তব্য দেন।

বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ অর্জন। তবে প্রকৃত সাফল্য অর্জনের জন্য প্রয়োজন নিরবচ্ছিন্ন অধ্যবসায়, কঠোর পরিশ্রম এবং নৈতিক মূল্যবোধের চর্চা। তারা শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পাশাপাশি দেশ ও সমাজের জন্য দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীরা তাদের প্রস্তুতি, সংগ্রাম ও সফলতার অভিজ্ঞতা তুলে ধরেন। তাদের অনুপ্রেরণামূলক বক্তব্যে উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহের সঞ্চার হয়।

পরে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র এবং উপহার সামগ্রী তুলে দেন অতিথিরা। আয়োজকরা জানান, মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি ও উৎসাহ প্রদানের লক্ষ্যেই এ ধরনের আয়োজন করা হয়ে থাকে, যা তাদের ভবিষ্যৎ পথচলায় অনুপ্রেরণা জোগাবে।

সংবর্ধনা অনুষ্ঠানে ছিল ব্রেইন স্টর্মিং সেশন, রিচার্জ গেম, ফুচকা ও কফি আড্ডাসহ নানা আয়োজন। এসব আয়োজনে শিক্ষার্থীদের মধ্যে আনন্দঘন ও প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।

আয়োজকদের প্রত্যাশা, ‘অদম্য মেধাবী সংবর্ধনা-২০২৬’ শুধু কৃতি শিক্ষার্থীদের সম্মানিত করাই নয়, বরং আগামী প্রজন্মকে উচ্চশিক্ষা ও সাফল্যের পথে এগিয়ে যেতে নতুন করে অনুপ্রাণিত করবে।

ট্যাগ: নরসিংদী
অনলাইনে পরিচয় থেকে প্রেম, বরিশালের তরুণীকে বিয়ে চীনা তরুণের…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডি বক্সের বাইরে থেকে মেসির দুর্দান্ত গোল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এআইয়ের লাগাম টানতে আহ্বান অ্যানথ্রপিকের প্রধান নির্বাহীর, এ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
পানি জমলেই বাড়ে এডিসের বংশবৃদ্ধির ঝুঁকি, ডেঙ্গু থেকে নিরাপদ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির শিক্ষক মূল্যায়ন ওয়েবসাইটে রিভিউ দেখা বন্ধ, নেপথ্যে য…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চিকিৎসকদের জন্য কঠোর নির্দেশনা বিএমডিসির
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9