তারাবারির নামাজ শেষে মসজিদের সামনে যুবক খুন

২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২১ AM , আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২৬ AM
মিলন রহমান

মিলন রহমান © সংগৃহীত

বগুড়ার নন্দীগ্রামে তারাবির নামাজ পড়ে বের হওয়ার পর মিলন রহমান (১৬) নামে যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার বুড়ইল গ্রামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

নিহত মিলন রহমান ওই গ্রামের দিলবর রহমানের ছেলে। তিনি বুড়ইল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন এবং স্থানীয়ভাবে ছাত্রদলের কর্মী হিসেবে পরিচিত ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, তারাবির নামাজ শেষ করে মসজিদ থেকে বের হওয়ার সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে হামলা চালায়। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হলেও শেষ পর্যন্ত তার মৃত্যু হয়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

বগুড়ার নন্দীগ্রাম থানা পুলিশের ওসি মিজানুর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আশপাশের এলাকায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। 

ট্যাগ: ছাত্রদল
মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬