রাকসু জিএস আম্মারকে ‘পাগলা কুত্তা’ বললেন রাবি ছাত্রদল নেতা

১৯ জানুয়ারি ২০২৬, ০৩:৫১ PM
বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন-সংলগ্ন প্যারিস রোডে মানববন্ধনে বক্তব্য দিচ্ছেন রাবি ছাত্রদল নেতা শাকিলুর রহমান সোহাগ

বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন-সংলগ্ন প্যারিস রোডে মানববন্ধনে বক্তব্য দিচ্ছেন রাবি ছাত্রদল নেতা শাকিলুর রহমান সোহাগ © টিডিসি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারকে উদ্দেশ্য করে ‘পাগলা কুত্তা’ বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রদলের সিনিয়র সহসভাপতি শাকিলুর রহমান সোহাগ।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন-সংলগ্ন প্যারিস রোডে রাকসু জিএস সালাহউদ্দিন আম্মারের মানসিক চিকিৎসার দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান ও মানববন্ধন কর্মসূচি চলাকালে তিনি এ মন্তব্য করেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে শাকিলুর রহমান সোহাগ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাদের এই পাগলা কুত্তার কামড়ের হাত থেকে রক্ষা করতে হলে তাকে দ্রুত পাবনা মানসিক হাসপাতালে ভর্তি করা হোক অথবা তার পিতা-মাতার হাতে তুলে দেওয়া হোক।’

মানববন্ধনে তিনি বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি, এই পাগলা কুত্তা, এই কুলাঙ্গার আমাদের কলিজার নেতা তারেক রহমানের ব্যানার ছিঁড়ে ফেলেছে।’

হুঁশিয়ারি দিয়ে শাকিলুর রহমান সোহাগ আরও বলেন, ‘যদি তাকে (আম্মার) মানসিক হাসপাতালে ভর্তি করা না হয়, তাহলে আমরা আগামী দিনে সালাহউদ্দিন আম্মারকে পাবনা মানসিক হাসপাতালে পাঠানোর জন্য প্রস্তুত থাকব।’

মানববন্ধন শেষে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় রাবি শাখা ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদকসহ দুই শতাধিক নেতাকর্মীরা উপস্থিত থেকে এ কর্মসূচি পালন করে তারা।

উল্লেখ্য, গতকাল ক্যাম্পাসে টাঙানো তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে রাজশাহী জেলা জিয়া পরিষদের সভাপতির ব্যানার খুলে ফেলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার। এ ঘটনাকেই কেন্দ্র করে আজ এ স্মারকলিপি প্রদান ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬