ঢাকা কলেজ ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকিম, সেক্রেটারি সাইমুন

০৫ জানুয়ারি ২০২৬, ০৯:০৩ PM , আপডেট: ০৫ জানুয়ারি ২০২৬, ০৯:১১ PM
মোস্তাকিম আহমেদ ও সাইমুন ইসলাম সানি

মোস্তাকিম আহমেদ ও সাইমুন ইসলাম সানি © সংগৃহীত

২০২৬ সেশনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা কলেজ শাখার সভাপতি হিসেবে মোস্তাকিম আহমেদ নির্বাচিত হয়েছেন এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন সাইমুন ইসলাম সানি।

আজ সোমবার (৫ জানুয়ারি) দুপুর ৩টায়  ঢাকা কলেজ শাখার সাংগঠনিক অফিসে সদস্যদের নিয়ে এক সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনটির কেন্দ্রীয় এইচআরএম সম্পাদক সাইদুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম। 

২০২৬ সেশনের জন্য শাখা সভাপতি নির্বাচন উপলক্ষে সদস্য সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম সর্বাধিক ভোটপ্রাপ্ত মোস্তাকিম আহমেদকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান।

মোস্তাকিম আহমেদ ঢাকা কলেজে সমাজবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী এবং সাইমুন ইসলাম সানি ইংরেজী বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

ইতোপূর্বে,  নবনির্বাচিত সভাপতি ২০২৫ সেশনে ছাত্রশিবিরের ঢাকা কলেজ শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। মনোনীত সেক্রেটারি সাইমুন ইসলাম সানি কলেজ শাখার দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

ফোনের স্টোরেজ কি দ্রুত শেষ হয়ে যাচ্ছে, দুই উপায়ে খালি করুন …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকের থেকে জোর করে নেওয়া পদত্যাগপত্রের আইনি কোনো বৈধতা ন…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে ২ কোটি টাকায় নির্মিত খেলার মাঠে খেলতে পারেন না …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে তিনজনই কনের ভাই-বোন-মামা
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু হলে কী খাবেন, আর কী খাবেন না
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে পরিচয় থেকে প্রেম, বরিশালের তরুণীকে বিয়ে চীনা তরুণের…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9