ঢাবি ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবি

০৬ ডিসেম্বর ২০২৫, ১২:২২ PM
পোষ্য কোটা বাতিলের দাবিতে অবস্থান কর্মসুচি

পোষ্য কোটা বাতিলের দাবিতে অবস্থান কর্মসুচি © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষায় বৈষম্যমূলক পোষ্য কোটা বাতিলের দাবিতে অবস্থান কর্মসুচি পালন করছে ‘পোষ্য কোটা বাতিল আন্দোলন’ নামের একটি সংগঠন।  

আজ শনিবার (৬ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে সংগঠনটি। অবস্থান কর্মসূচি পালন সময় ‘বাপের জোরে সিট নয়, মেধার জোরে সিট চাই’, ‘পোষ্য কোটা বহাল থাকে ডাকসু কি করে’ ইত্যাদি স্লোগান দেন তারা।

এ সময় পোষ্য কোটা বাতিল আন্দোলনের সদস্য মো রাকিব বলেন, আমরা ডাকসু ও সবগুলো হল সংসদ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর পোষ্য কোটা বাতিলের দাবিতে স্বারকলিপি দিয়েছি কিন্তু দৃশ্যমান কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি।  

তিনি আরও বলেন, জনগণের করের টাকায় চলা বিশ্ববিদ্যালয়ের পোষ্য কোটা বহাল রাখা স্পষ্টতই একটি প্রহসন। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ১ জন শিক্ষার্থী ও পোষ্য কোটা দিয়ে ভর্তি হোক তা আমরা চাই না।  

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬