৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ পেছানোর আহ্বান ছাত্রদলের

২০ নভেম্বর ২০২৫, ০৮:১৫ PM
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের লোগো

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের লোগো © টিডিসি সম্পাদিত

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ পেছানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সংগঠনটির দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৭তম প্রিলিমিনারি পরীক্ষার পর লিখিত পরীক্ষার জন্য দুইমাসের মতো সময় দেয়া হয়েছে। বিগত কয়েকটি বিসিএসের অভিজ্ঞতায় দেখা যায়, প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার মাঝে ৬ মাস থেকে ১৫ মাস পর্যন্ত সময় দেয়া হয়েছে। সেক্ষেত্রে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার্থীদের দাবি, এতো অল্প সময়ে পূর্ণাঙ্গ প্রস্তুতি কোনভাবেই সম্ভব নয়। এটা বৈষম্য ও অন্যায়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই বিষয়ে সরকারি কর্মকমিশনকে লিখিত পরীক্ষার বিষয়টি যৌক্তিকতা ও ন্যায্যতার ভিত্তিতে পুনর্বিবেচনার আহবান জানিয়েছেন। শুধুমাত্র সময়ের বিবেচনায় কোন অন্যায্যতা করার সুযোগ নেই। ৯ নভেম্বর পিএসসির সামনে পরীক্ষার্থীদের ওপর লাঠিচার্জের ঘটনায়ও তারা নিন্দা জানান।

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬