জবির ছাত্রী হলে ছাত্রদলের উপহার, বই-প্লেট-ম্যাটসহ যা আছে

১৯ নভেম্বর ২০২৫, ১০:১১ AM
জবির ছাত্রী হলে উপহারসামগ্রী হস্তান্তর করেন ছাত্রদলের নেতাকর্মীরা

জবির ছাত্রী হলে উপহারসামগ্রী হস্তান্তর করেন ছাত্রদলের নেতাকর্মীরা © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র ছাত্রী হলে বুকশেলফ, বই, প্লেট, মগসহ প্রয়োজনীয় উপহারসামগ্রী পাঠিয়েছে ছাত্রদল। সংগঠনের নেতাকর্মীরা হল কর্তৃপক্ষের কাছে এসব সামগ্রী হস্তান্তর করেছে। 

আজ বুধবার (১৯ নভেম্বর) ছাত্রদলের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে। পোস্টে জানানো হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হলে প্রয়োজনীয় উপহারসামগ্রী পাঠালো ছাত্রদল।

আরও পড়ুন: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, জেনে নিন বিস্তারিত

উপহারসামগ্রীর মধ্যে রয়েছে, চারটি বুকশেলফ, বিসিএসের পাঁচ সেট বই, ইসলামিক বই, ৫০০টি প্লেট, ৫০০টি মগ, নামাজের ম্যাট, ডাস্টবিন, ১২০০টি স্যানিটারি ন্যাপকিন, পঞ্চম ফ্লোরের জন্য পর্দা ও পাইপ এবং ফার্স্ট এইড বক্স।

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬