নর্দান ইউনিভার্সিটির শিক্ষক ঢাবি ছাত্রশক্তির সভাপতি

৩১ অক্টোবর ২০২৫, ১১:০৫ PM , আপডেট: ০৯ নভেম্বর ২০২৫, ০৭:৪২ AM
তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী

তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) পুনর্গঠনের মাধ্যমে প্রকাশিত কেন্দ্রীয় কমিটির পর জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী। তিনি পড়াশোনা শেষে বেসরকারি নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের প্রভাষক হিসেবে কর্মরত রয়েছেন।

গত ৮ অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে নর্দান ইউনিভার্সিটিতে যোগদানের বিষয়টি জানান তাহমিদ আল মুদ্দাসসির। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। এ বিভাগ থেকে তিনি স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি শেষ করেন।

আজ শুক্রবার (৩১ অক্টোবর) সংগঠনের সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটি ঘোষণা করেন।

এতে বলা হয়, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের পুনর্গঠনের মাধ্যমে প্রকাশিত জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ কমিটি অনুমোদিত হলো।

এর আগে পুনর্গঠনের মাধ্যমে প্রকাশিত জাতীয় ছাত্রশক্তির ৪ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে রয়েছেন বাগছাসের সদস্যসচিব জাহিদ আহসান। সাধারণ সম্পাদক হয়েছেন বাগছাসের আহ্বায়ক আবু বাকের মজুমদার। কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন আবু তৌহিদ মো. সিয়াম (উত্তরাঞ্চল) ও মহির আলম (দক্ষিণাঞ্চল)।

বিজ্ঞপ্তিতে তারা জানায়, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের পুনর্গঠনের মাধ্যমে প্রকাশিত জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটি গঠিত হলো। আগামী ৭ (সাত) কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশিত হবে।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী বাগছাসের প্যানেলে স্থান না পেয়ে স্বতন্ত্র সহসাধারণ সম্পাদক পদে নির্বাচন করেছেন। নির্বাচনে তিনি বাগছাসের অন্যান্য প্রার্থীদের তুলনায় বেশি ভোট পেয়েছেন।

আধুনিক ও নান্দনিক রূপ পেল ডাকসু সংগ্রহশালা
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
আদানির বিদ্যুৎ নিয়ে সুখবর মিলল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাগেরহাটে নিজ ঘরের আড়ায় ঝুলছিল ভ্যানচালকের মরদেহ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
১৮ জোড়া ট্রেন বন্ধ, লাকসামে পড়ে থেকে নষ্ট হচ্ছে কোটি কোটি ট…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9