শিক্ষাবোর্ডের সামনে কাল আন্দোলনের ডাক এইচএসসি উত্তীর্ণদের একাংশের

২০ অক্টোবর ২০২৫, ১০:০১ PM , আপডেট: ২০ অক্টোবর ২০২৫, ১০:০৮ PM
ঢাকা শিক্ষা বোর্ড

ঢাকা শিক্ষা বোর্ড © ফাইল ছবি

সাপ্লিমেন্টারি পরীক্ষা নেওয়ার দাবিতে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার সদ্য ফল পাওয়া শিক্ষার্থীদের একাংশ। পরীক্ষায় ফেল করা ও আশানুরুপ জিপিএ না পাওয়া শিক্ষার্থীরা আগামীকাল মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১০টায় ঢাকা শিক্ষাবোর্ডের সামনে গণজমায়েত করবেন বলে জানিয়েছেন। বিষয়টি নিয়ে তারা ফেসবুকে ব্যক্তিগত আইডি ও বিভিন্ন গ্রুপে ব্যাপক প্রচার চালাচ্ছেন।

এছাড়াও রবিবার (২০ অক্টোবর) আন্দোলনের ডাক দেওয়া শিক্ষার্থী সাইফুল্লাহ সাইফ গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।

এইচএসসি শিক্ষার্থীদের দাবিগুলো হলো- সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করা; বোর্ড চ্যালেঞ্জে খাতা পুনঃনিরীক্ষণ নয়, পুনর্মূল্যায়ন করা এবং ১০০ নম্বরের সব অংশ (এমসিকিউ, সিকিউ, প্রাকটিক্যাল) রিচেক করা; ফেল করা বিষয়ের নম্বর সব অংশসহ (এমসিকিউ, সিকিউ, প্রাকটিক্যাল) আলাদাভাবে মার্ক দেখানো এবং সিকিউ ও এমসিকিউ মিলিয়ে সম্মিলিতভাবে পাশের ব্যবস্থা করা।

এর আগে, গত ১৯ অক্টোবর আন্দোলনের ডাক দিলেও তাদের কর্মসূচি পালন করতে দেখা যায়নি। 

প্রসঙ্গত, চলতি বছর ১১টি শিক্ষাবোর্ডে পাসের হার ৫৮.৮৩ শতাংশ। এর চেয়ে কম পাসের হার ছিল ২১ বছর আগে ২০০৪ সালে, সে বছর পাস করেছিলেন ৪৭.৭৪ শতাংশ পরীক্ষার্থী। এবার শুধু পাসের হার নয়, জিপিএ ফাইভসহ ফলের সব সূচকেই ধস নেমেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) প্রকাশিত ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা ফলাফল বিশ্লেষণ করে এমন তথ্য পাওয়া গেছে।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ফলে রেকর্ড পরিমাণে ধস নেমেছে সিলেট শিক্ষা বোর্ড। এ বোর্ডে পাসের হার ৫১.৮৬ শতাংশ, যা গতবারের চেয়ে প্রায় ২৪ শতাংশ কম। গতবার পাসের হার ছিল ৮৫.৩৯ শতাংশ। এবারের ফলাফলে সবচেয়ে কম পাসের হার দেখা গেছে কুমিল্লা বোর্ডে। সেখানে পাস করেছে ৪৮.৮৬ শতাংশ শিক্ষার্থী। গতবার এ বোর্ডে পাসের হার ছিল ৭১.১৫ শতাংশ। 

সব বোর্ডের ফল ধসের রেকর্ড ছাড়িয়েছে কারিগরি শিক্ষাবোর্ডে। এ বোর্ডে এবার পাসের হার কমেছে ২৬ শতাংশের বেশি। সেখানে পাস করেছে ৬২.৬৭ শতাংশ শিক্ষার্থী। গতবার এ বোর্ডে পাসের হার ছিল ৮৮.০৯ শতাংশ।

শিক্ষার্থীদের গ্রুপ ভিত্তিক পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে, এবারের এইচএসসির ৯টি বোর্ডে বিজ্ঞান বিভাগে পাসের হার সবচেয়ে বেশি। যা ৭৮.৭২ শতাংশ, যা গতবার ছিল ৯১.৩৩ শতাংশ। এবার ব্যবসায় শিক্ষায় পাসের হার ৫৫.৫৮ শতাংশ, আর মানবিকে সবচেয়ে কম ৪৮.২৩ শতাংশ।

ঢাকায় ভিসা আবেদন কেন্দ্র চালু করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া
  • ২৬ আগস্ট ২০২৬
মাদকের ভয়াল থাবা : ভবিষ্যত প্রজন্মের ওপর একটি গভীর ক্ষতচিহ্ন
  • ২৬ আগস্ট ২০২৬
বদলি আবেদন ভাটা, পাঁচ কারণ জানালেন শিক্ষকরা
  • ২৬ আগস্ট ২০২৬
কাস্টমস কর্মীর ১৫ টুকরা মরদেহ উদ্ধার, বাড়ির কেয়ারটেকার গ্রে…
  • ২৬ আগস্ট ২০২৬
এশিয়া কাপের আগমুহূর্তে পাকিস্তানি পেসারের অবসর
  • ২৬ আগস্ট ২০২৬
বাগেরহাটে অভিযানে মাদক-জাল টাকাসহ গ্রেপ্তার ১১
  • ২৬ আগস্ট ২০২৬