ভিপি সাদিক কায়েম

শিক্ষকদের দাবি না মানলে খুনি হাসিনার চেয়ে পরিণতি আরও বেশি খারাপ হবে

১৯ অক্টোবর ২০২৫, ০৭:৩৬ PM , আপডেট: ১৯ অক্টোবর ২০২৫, ০৭:৪২ PM
বক্তব্য রাখছেন ভিপি সাদিক কায়েম

বক্তব্য রাখছেন ভিপি সাদিক কায়েম © সংগৃহীত

এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলনে সংহতি প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলছেন, শিক্ষকদের ন্যায্য দাবি মানতে হবে। আর তাদের দাবি মানা না হলে বিগত সময়ে ফ্যাসিবাদ, খুনি হাসিনা এবং তার দোসরদের যে পরিণতি হয়েছিল, তার চেয়ে বেশি খারাপ পরিণতি হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

আজ রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকদের সঙ্গে সংহতি প্রকাশ করে এসব কথা বলেন তিনি।

আন্দোলনরত শিক্ষকদের দাবি ন্যায্য উল্লেখ করে ভিপি সাদিক কায়েম বলেন, তাদের দাবিটা কী? দাবিটা সামান্য। তাদের বেতনের ২০ শতাংশ আবাসন ভাতা আর ১৫০০ টাকা চিকিৎসা ভাতা চেয়েছেন। এট কী বেশি?

এ সময় সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, বিগত সময়ে যে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে সেখান থেকে ব্যবস্থা করেন। তারপর আন্দোলনরত শিক্ষকদের দাবি মানতে হবে।

গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ‘অপহরণকারী’ ঘুরছেন প্রকাশ্যে, পালিয়…
  • ২২ নভেম্বর ২০২৬
 ৪০৫  টন রাসায়নিক নিয়ে বাংলাদেশগামী জাহাজ আটক করল ইন্দোনেশি…
  • ২২ নভেম্বর ২০২৬
ইশরাকের মিছিল পার হতে না হতেই ফুটল ককটেল, আহত ৩
  • ২২ নভেম্বর ২০২৬
ইউটিউব-চ্যাটজিপিটি দেখে ইয়াবা তৈরি, যুবক গ্রেফতার 
  • ২২ নভেম্বর ২০২৬
স্কুল-কলেজের এমপিও নীতিমালায় যেসব পরিবর্তনের প্রস্তাব
  • ২২ নভেম্বর ২০২৬
এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার
  • ২২ নভেম্বর ২০২৬