দীপু মনি-নওফেলের পথে হাঁটছেন শিক্ষা উপদেষ্টা: আজীজি

১৭ অক্টোবর ২০২৫, ১১:০৮ AM
অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজীজি

অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজীজি © টিডিসি ফটো

শিক্ষা উপদেষ্টা সি আর আবরার দীপু মনি-নওফেলের পথে হাঁটছেন বলে অভিযোগ করেছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজীজি। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারের সঙ্গে আলোচনা শেষে এসব কথা বলেন তিনি।

অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজীজি বলেন, বিগত সময়ে দীপু মনী এবং নওফেল যে পথে হেঁটেছেন, ঠিক এই পথেই আবরার সাহেব হাঁটা শুরু করেছেন। কথা বলার প্রয়োজন হলে শহীদ মিনারে যারা আন্দোলন করছেন তাদের সঙ্গে করবেন, কিন্তু আপনি তাদের সঙ্গে কথা না বলে অবসরপ্রাপ্ত শিক্ষক নেতার সঙ্গে আগে মিটিং করে সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরও বলেন, আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে, খোদ উপদেষ্টা এই আন্দোলন বানচালের করার জন্য নিজে ষড়যন্ত্র লিপ্ত রয়েছেন। আমরা কোনও ষড়যন্ত্রে পা দেব না। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করে বিজয়ের মালা গলায় নিয়ে সন্তানতুল্য শিক্ষার্থীদের কাছে ফিরে যাবো।

থ্রি ইডিয়টস-এর সিক্যুয়েল নিয়ে যা বললেন আমির খান, মুক্তি কবে
  • ২৪ অক্টোবর ২০২৬
আ.লীগের সাবেক এমপি শফিকুর রহমান আর নেই
  • ২৪ অক্টোবর ২০২৬
দক্ষিণ সিটিতে আবদুস সালাম মেয়র পদে লড়বেন—বললেন প্রতিমন্ত্রী…
  • ২৪ অক্টোবর ২০২৬
নাহিদের মন্তব্য রাজনৈতিক শিষ্টাচারের পরিপন্থী: নাছির
  • ২৪ অক্টোবর ২০২৬
কুমিল্লায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, নেতৃত্বদানকারী কাইয়ুমসহ আ…
  • ২৪ অক্টোবর ২০২৬
১২ বছর অপেক্ষার পর যমজ সন্তানের জন্ম দিয়েই মারা গেলেন মা, প…
  • ২৪ অক্টোবর ২০২৬