নবাব সিরাজউদ্দৌলার সাজে রাকসু প্রচারণায় এক প্রার্থী 

০৬ অক্টোবর ২০২৫, ০৪:৩১ PM
নবাব সিরাজউদ্দৌলার সাজে প্রচারণা

নবাব সিরাজউদ্দৌলার সাজে প্রচারণা © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের মাঠে যখন অন্যান্য প্রার্থীরা পোস্টার, লিফলেট দিয়ে প্রচারণা চালাচ্ছে সেখানে অভিনব কায়দায় নবাব সিরাজউদ্দৌলার সাজে প্রচারণা করে সবার দৃষ্টি আকর্ষণ করেছেন ছাত্রদল মনোনীত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের সংসস্কৃতি বিষয়ক সম্পাদক পদপ্রার্থী আব্দুল্লাহ আল কাফী। 

সোমবার (৬ অক্টোবর) ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে নবাব সিরাজউদ্দৌলার সাজে প্রচারণা চালাতে দেখা যায় এ প্রার্থীকে৷  

এ বিষয়ে জানতে চাইলে কাফী বলেন, নবাব সিরাজউদ্দৌলা ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব। তিনি সর্বোচ্চ চেষ্টা করেছিলেন বাংলার স্বাধীনতা রক্ষা করতে, কিন্তু নানা ষড়যন্ত্রের কারণে পরাজিত হন। আজ আমি তার সাজে শুধুই প্রচারণা চালাতে আসিনি এসেছি এক ধরনের প্রতিবাদের জায়গা থেকে। 

তিনি আরও বলেন, মনে হচ্ছে, আমাদের বর্তমান সংস্কৃতির উপর আবারও কোনো লর্ড ক্লাইভের আক্রমণ নেমে এসেছে। সেই প্রতিরোধের প্রতীক হিসেবেই আমি ভোটারদের কাছে এসেছি। যেন পলাশীর যুদ্ধে নবাব হেরে গেলেও, এ নির্বাচনে আমায় যেন তারা হারতে না দেন। নির্বাচিত হতে পারলে আমি ক্যাম্পাসে মুক্ত ও প্রগতিশীল সংস্কৃতির চর্চা আবারও জোরদার করতে চাই।

সৌদিতে নির্যাতনের শিকার গৃহবধূ রেহেনার দেশে ফেরার আকুতি
  • ০৪ অক্টোবর ২০২৬
মাল্টার দাম নিয়ে মন্ত্রীকে কথা বলতে হলো কেন?
  • ০৪ অক্টোবর ২০২৬
বুর্কিনা ফাসোকে ‘সেভেন আপের’ লজ্জা দিল আর্জেন্টিনা
  • ০৪ অক্টোবর ২০২৬
পুলিশ পরিচয়ে খুবি শিক্ষার্থীকে জিম্মি করে মুক্তিপণ আদায়
  • ০৪ অক্টোবর ২০২৬
নেপালে ভয়াবহ বন্যার ৩৭ দিন পর এক মালয়েশিয়ানকে জীবিত উদ্ধার
  • ০৪ অক্টোবর ২০২৬
দুই মোটরসাইকেল ও নসিমনের সাথে ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ৩ …
  • ০৪ অক্টোবর ২০২৬