ডাকসু নির্বাচনে যেভাবে ফান্ড সংগ্রহ করেছে ছাত্রশিবির

১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫২ PM
ডাকসু ও শিবির

ডাকসু ও শিবির © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভূমিধস বিজয় অর্জন করেছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থীরা। এতে শীর্ষ ২৮ পদের মধ্যে ২৩টিতে জয় লাভ করেছেন তারা। অভিযোগ উঠেছে এই নির্বাচনে কোটি কোটি টাকা খরচ করেছে ছাত্রশিবির এবং এতে ফান্ডিং করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সম্প্রতি এক টকশোতে অংশ নিয়ে এ বিষয়টির ব্যাখ্যা দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি মোহাম্মদ শিশির মনির। 

ডাকসু নির্বাচন উপলক্ষে জামায়াতে ইসলামী ছাত্রশিবিরকে কোনো ফান্ডিং করেছে কিনা জানতে চাইলে শিশির মনির বলেন, জামায়াত ছাত্রশিবিরকে কোনো ফান্ডিং করেনি। ছাত্রশিবিরের নিজস্ব ফিন্যান্সিয়াল ম্যাকানিজম রয়েছে। সংগঠনের সদস্য, সাথী, শুভাকাঙ্ক্ষীদের থেকে তারা যে কন্ট্রিবিউশন নেয় সেটা খুব ট্রান্সপারেন্টলি ম্যানেজ করে।  ছাত্রশিবিরের নিজস্ব যে ফান্ডিং ছিল তা এই নির্বাচন পরিচালনার জন্য যথেষ্ট ছিল। 

ফান্ডিং সম্পর্কে তিনি বলেন, এ ক্ষেত্রে আমরা যারা অতীতে ছাত্রশিবির করেছি আমরা আমাদের সাধ্যমতো সাহায্য করেছি। দেশ ও দেশের বাইরে যারা অতীতে এই সংগঠনের সাথে যুক্ত ছিল, তারাও এখানে প্রয়োজন অনুযায়ী ভালো পরিমাণ পয়সা এখানে ডোনেট করেছেন। এ ক্ষেত্রে তারা খরচের হিসাব রেখেছে, ভাউচার দেখেছেন। ঢাবি ছাত্রশিবির আমাদেরকে এই খরচের রিপোর্ট দেখিয়েছেন আমরা এতে সন্তুষ্ট হয়েছি। 

ছাত্রদের কল্যানের জন্য কত টাকা খরচ করা হয়েছে সেই তথ্য প্রকাশ করা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, এই রকম কোনো সিচুয়েশন এখনো আসেনি। যদি কেউ জানতে চান তাহলে অবশ্যই আমরা আনুষ্ঠানিকভাবে উত্তর দিতে রাজি আছি। যদি কেউ চিঠি পাঠান, উই উইল গিভ আওয়ার অ্যান্সার।  

কলেজে ভর্তি আবেদনের সময় বাড়ল
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
১৬ পদে ৩৮ শিক্ষক নিয়োগ দেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল থেকে য…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
কলেজে দ্বিতীয় ধাপে আবেদনের ফল প্রকাশ ও ভর্তির তারিখ পরিবর্তন
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
শৌচাগারের কথা বলে পালিয়ে যায় পিচ্চি রাজা, ৫ পুলিশ সদস্য বরখ…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
রাতের আঁধারে শুরু হওয়া ভাঙন সকালেই নিয়েছে ভয়াবহ রূপ, প্লাবন…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬