ডিপ্লোমা প্রকৌশলীদের দাবি যাচাইয়ে ছয় সদস্যের কমিটি গঠন

১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৫ PM
আন্দোলনরত ডিপ্লোমা শিক্ষার্থীরা

আন্দোলনরত ডিপ্লোমা শিক্ষার্থীরা © সংগৃহীত

প্রকৌশল পেশায় নিয়োজিত বিএসসি ও ডিপ্লোমা ডিগ্রিধারীদের বিভিন্ন দাবি-দাওয়া পর্যালোচনার জন্য উভয় পক্ষের প্রতিনিধিদের সমন্বয়ে ছয় সদস্যের একটি কমিটি গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। কমিটির সুপারিশের ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ, রেলপথ এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান।

তিনি বলেন, প্রকৌশল পেশায় নিযুক্ত বিএসসি ডিগ্রিধারীদের তিন দফা এবং ডিপ্লোমাধারীদের সাত দফা দাবি পর্যালোচনার জন্য গঠিত এই কমিটিতে থাকবেন ইনস্টিটিউটের একজন প্রতিনিধি, একজন শিক্ষক ও আন্দোলনকারীদের একজন করে— উভয় পক্ষ থেকে মোট ছয়জন। তারা উভয় পক্ষের দাবি-দাওয়ায় সমঝোতার পথ খুঁজবেন।

উপদেষ্টা আরও বলেন, “ইঞ্জিনিয়ার বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার উপাধি নামের আগে বা পরে ব্যবহার করা হবে কি না, কিংবা কোনো উপাধিই ব্যবহার না করার বিষয়টি নিয়েও আলোচনায় এসেছে। এ বিষয়ে চূড়ান্ত মত দেওয়ার আগে কমিটি তাদের পর্যবেক্ষণ তুলে ধরবে।”

তিনি আরও জানান, কমিটির সুপারিশের আগে কোনো ধরনের আন্দোলন বা কর্মসূচির মাধ্যমে জনদুর্ভোগ সৃষ্টি না করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি জনপ্রশাসন সচিবের নেতৃত্বে কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।

ফাওজুল কবির খান বলেন, “আর কতদিন বিদেশিরা এসে আমাদের দেশে অবকাঠামো নির্মাণ করবেন? আমাদের দেশের প্রকৌশলীদের যোগ্যতা ও কর্মক্ষমতা রয়েছে। তাই ঠিকাদারি প্রতিষ্ঠানে স্থানীয় ডিগ্রিধারীদের আনুপাতিক হারে নিয়োগ নিশ্চিত করার বিষয়ে সুপারিশ করা হবে।”

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “নির্বাচন সামনে, তাই সড়কে কোনো ধরনের কর্মসূচি দেওয়া হবে না— এমনটাই আমরা প্রত্যাশা করি।”

অনলাইনে পরিচয় থেকে প্রেম, বরিশালের তরুণীকে বিয়ে চীনা তরুণের…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডি বক্সের বাইরে থেকে মেসির দুর্দান্ত গোল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এআইয়ের লাগাম টানতে আহ্বান অ্যানথ্রপিকের প্রধান নির্বাহীর, এ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
পানি জমলেই বাড়ে এডিসের বংশবৃদ্ধির ঝুঁকি, ডেঙ্গু থেকে নিরাপদ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির শিক্ষক মূল্যায়ন ওয়েবসাইটে রিভিউ দেখা বন্ধ, নেপথ্যে য…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চিকিৎসকদের জন্য কঠোর নির্দেশনা বিএমডিসির
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9