ডাকসুর পর জাকসুতেও জয় পেলেন শিবির প্যানেলের এক দম্পত্তি

১৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৯ AM , আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৮ AM
তারিকুল ইসলাম ও নিগার সুলতানা

তারিকুল ইসলাম ও নিগার সুলতানা © টিডিসি ফটো

ডাকসুর পর এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনেও জয়ী হয়েছেন এক দম্পতি। শিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে অংশ নেয়া হাফেজ তারিকুল ইসলাম কার্যকরী সদস্য ও তার স্ত্রী নিগার সুলতানা সহ-সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন সম্পাদক (ছাত্রী) পদে জয়লাভ করেছেন।

বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ৪৯তম ব্যাচের (সেশন ২০১৯-২০) মাস্টার্সের শিক্ষার্থী তারিকুল ইসলাম। তিনি বর্তমান জাবি শাখা শিবিরের সমাজসেবা সম্পাদক। তার স্ত্রী নিগার সুলতানা ফার্মেসি বিভাগের ৫০তম ব্যাচের (সেশন ২০২০-২১) চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি কুরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাবের কো-হেড হিসেবে বর্তমানে কর্তব্যরত।

ফলাফল প্রকাশের পর তারিকুল ইসলাম বলেন, ‘কল্পনাতীতভাবে শিক্ষার্থীরা আমাদের প্রতি আস্থা রেখেছেন এ জন্য আমি কৃতজ্ঞ। আমরা এ ভোটকে দায়িত্ব ও আমানত হিসেবে দেখছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার রক্ষায়, তাদের কল্যাণে ও সবার সম্মিলিত স্বার্থে আমরা কাজ করে যাবো ইনশাআল্লাহ। 

শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় দীর্ঘ প্রতীক্ষার পর বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে সহসভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলের আবদুর রশিদ জিতু। আর সাধারণ সম্পাদক (জিএস) নির্বাচিত হয়েছেন শিবির-সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের মাজহারুল ইসলাম।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবির সর্মথিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে জয় লাভ করেছেন রায়হান উদ্দিন ও উম্মে সালমা দম্পতি। ৯ হাজার ৯২০ ভোট পেয়ে কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক হিসেবে জয় পেয়েছেন উম্মে সালমা। আর ৫ হাজার ৮২ ভোট পেয়ে জয় লাভ করেছেন রায়হান উদ্দিন।

তারা দুজনেই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী। রায়হান ২০১৮-১৯ সেশনের ও উম্মে সালমার ২০২০-২১ সেশনের শিক্ষার্থী।

সম্প্রীতির সুরে বৈচিত্র্যের উদযাপন, খুবিতে আদিবাসী শিক্ষার্…
  • ১০ আগস্ট ২০২৬
‎ ‘ওসমান হাদি জুলাই ফর জাস্টিস' জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ…
  • ১০ আগস্ট ২০২৬
‘জমিদারি স্টাইলে ভিসি আর চলবে না’: নুরুল হক নূর
  • ১০ আগস্ট ২০২৬
বজ্রবৃষ্টি বাড়ার আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ১০ আগস্ট ২০২৬
ফেনী কলেজের শিক্ষক মিলনায়তনে ছাত্রদলের সভা, সমালোচনার ঝড়
  • ১০ আগস্ট ২০২৬
রাতভর ঢাকার হাসপাতালে হাসপাতালে ঘুরেও মিলল না পিআইসিইউ, হাম…
  • ০৯ আগস্ট ২০২৬