ছাত্রদলের হামলায় আহত শিবির সভাপতিকে দেখতে গেলেন এনসিপির কেন্দ্রীয় নেতা

১১ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৩ PM , আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৪ AM
ছাত্রদলের হামলায় আহত শিবির সভাপতিকে দেখতে গেলেন এনসিপির কেন্দ্রীয় নেতা

ছাত্রদলের হামলায় আহত শিবির সভাপতিকে দেখতে গেলেন এনসিপির কেন্দ্রীয় নেতা © টিডিসি ফটো

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ছাত্রশিবির নেতা মিশকাতুল ইসলামের খোঁজখবর নিতে তার বাসায় যান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও বেসরকারি কারা পরিদর্শক মোহাম্মদ জুবাইরুল আলম মানিক।

আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার চাতরী গ্রামে আহত আনোয়ারা সরকারি কলেজ ছাত্রশিবির সভাপতি মিশকাতুল ইসলামের বাড়িতে উপস্থিত হয়ে তিনি সহমর্মিতা প্রকাশ করেন।

এসময় জুবাইরুল আলম মানিক বলেন, ‌‌‘জুলাইয়ে ফ্যাসিবাদবিরোধী গণঅভ্যুত্থানে সবাই মজলুম ছিল। তাই ভবিষ্যতে যেন কেউ জালিমে পরিণত না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। গণতান্ত্রিক ব্যবস্থায় সহাবস্থান নিশ্চিত করাই আমাদের দায়িত্ব। আনোয়ারায় ছাত্রশিবির নেতার ওপর হামলা একটি নিন্দনীয় ও লজ্জাজনক ঘটনা। রাজনীতির স্বচ্ছতা ও সৌন্দর্যের জন্য প্রতিটি দলের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখা জরুরি।’

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি আনোয়ারা উপজেলার সংগঠক লায়ন মোহাম্মদ উল্লাহ মাহমুদ, দেলোয়ার হোসাইন, সৈয়্যদ মামুনুর রশিদ, শাফি আউয়াল, সাজ্জাদ হোসেন, বোরহান উদ্দীন, সাঈদ আহমদ, আলভী, তৌহিদুল ইসলাম, শাকিল, মোহাম্মদ নুর, রাফসান তালুকদার ও ফাহিম শাহরিয়ার প্রমুখ।

উল্লেখ্য, বুধবার (১০ সেপ্টেম্বর) আনোয়ারা উপজেলা ছাত্রশিবির সভাপতি আলী হোসেন ও কলেজ শিবির সভাপতি মিশকাতুল ইসলামের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে।

১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি কবে, পরিকল্পনা জানাল এনটিআরসিএ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুর মেডিকেল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মালয়েশিয়ায় একযোগে ৪০ কারখানায় অভিযান, বাংলাদেশিসহ আটক ১১৯৬
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ভাইভার নম্বর বাড়ানো বিএনপি সরকারের নির্লজ্জ দলীয়করণের অশুভ …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
অ্যাসোসিয়েট অফিসার নিয়োগ দেবে আড়ং, আবেদন ১৯ সেপ্টেম্বর পর্য…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ডেন্টিস্ট পরিচয়ে রোগীর চোয়াল ভেঙে দেওয়া কর্মচারীকে অব্যাহত…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9