সাদিক কায়েমের পর এবার খুঁজে পাওয়া যাচ্ছে না ফরহাদের ফেসবুক অ্যাকাউন্ট

০৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫২ PM
এসএম  ফরহাদ

এসএম ফরহাদ © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের শিবির সমর্থিত প্যানেলের ভিপি সাদিক কায়েমের পর এবার খুঁজে পাওয়া যাচ্ছে না জিএস প্রার্থী এসএম ফরহাদের অ্যাকাউন্ট। আজ সোমাবার (৮ সেপ্টেম্বর) দুপুরের পর ফেসবুকে সার্চ করে তার আইডি খুঁজে পাওয়া যাচ্ছে না।

এর আগে সামাজিক মাধ্যমে পোস্ট করে এসএম ফরহাদও নিজেই অন্যদের অ্যাকাউন্ট ডিজেবলের অভিযোগ করেন। তিনি লিখেছেন, ‘আমাদের প্যানেলের প্রার্থীদের আইডিগুলোতে ক্রমাগত সাইবার এটাক করা হচ্ছে। কয়েকজন প্রার্থীর আইডি অলরেডি সাসপেন্ডেড। বেশ কিছু আইডি একটু পরপরই লগআউট হয়ে যাচ্ছে। আল্লাহ সহায়’

এর আগে ফেসবুক অ্যাকাউন্ট কিছু সময় ডিজেবল থাকার অভিযোগ করেছেন ছাত্রদল সমর্থিত জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম। নিজের ভেরিফাইড ফেসবুক একাউন্টে এক পোস্টে এ তথ্য জানান তিনি।

পোস্টে হামিম লেখেন, ‘বারংবার সাইবার এ্যাটাকের মাধ্যমে আইডি ডিসেবল করা হচ্ছে। প্রিয় ঢাবি শিক্ষার্থীবৃন্দ- আপনাদের কাছে বিচার দিলাম। আপনারাই আমার শেষ আশ্রয়। ইনশাল্লাহ- দেখা হবে বিজয়ে!’

প্রসঙ্গত, এবারের ডাকসু নির্বাচনে ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে নারী ৬২ ও পুরুষ ৪০৯ জন। ভোটার সংখ্যা ৩৯,৭৭৫ জন। জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির, বামজোট, ইসলামী ছাত্র আন্দোলন, গণতান্ত্রিক ছাত্রসংসদ, ছাত্র অধিকার পরিষদের মতো রাজনৈতিক দলগুলো নির্বাচনটিতে নিজেদের প্যানেল দিয়েছে। স্বতন্ত্র প্রার্থীর সংখ্যাও কয়েক শতাধিক। কাল ৯ সেপ্টেম্বর হবে ভোট গ্রহণ।

ডেঙ্গুতে প্রাণ গেল কুবি শিক্ষার্থী সুমন শেখের
  • ১৪ অক্টোবর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ে দুই শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল
  • ১৪ অক্টোবর ২০২৬
মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে জাবিতে বিক্ষোভ, চার দফা দা…
  • ১৪ অক্টোবর ২০২৬
জেনেভা ক্যাম্পে পুলিশ-ডিবি-এপিবিএন-এসআরবির যৌথ অভিযান
  • ১৪ অক্টোবর ২০২৬
১৮ বছরে রেলের পেছনে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা অপচয় হয়েছে: শে…
  • ১৪ অক্টোবর ২০২৬
পুনরায় ভেরিফিকেশন করে নিয়োগপত্র দেওয়ার আশ্বাস, কর্মসূচি স্থ…
  • ১৪ অক্টোবর ২০২৬