রাকসুতে ছাত্রশিবিরের প্যানেল ঘোষণা: ভিপি প্রার্থী জাহিদ, জিএস ফাহিম

০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩২ PM
মোস্তাকুর রহমান জাহিদ ও ফাহিম রেজা

মোস্তাকুর রহমান জাহিদ ও ফাহিম রেজা © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। শিবির মনোনীত এই প্যানেলে ভিপি পদে লড়বেন রাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ এবং জিএস পদে সাবেক সমন্বয়ক ফাহিম রেজা ও এজিএস পদে সোচ্চার রাবি শাখার সভাপতি সালমান সাব্বির।

রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটায় রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে প্যানেল ঘোষণা করেন রাবি শাখার সাবেক সভাপতি ও সমাজসেবা সম্পাদক আবদুল মোহাইমিন।

এ ছাড়া ক্রীড়া সম্পাদক পদে লড়বেন হামিদুল্লাহ নাঈম, সহক্রীড়া সম্পাদক আবু সাঈদ নাঈম, সাংস্কৃতিক সম্পাদক জাহিদ হাসান জ্বোহা, সহসাংস্কৃতিক সম্পাদক রাকিবুল ইসলাম, মহিলাবিষয়ক সম্পাদক সাঈেদা হাফসা, সহমহিলাবিষয়ক সম্পাদক সামিয়া জান্নাত, তথ্য ও গবেষণা সম্পাদক  নাজমুস সাকিব, সহতথ্য ও গবেষণা সম্পাদক সিফাত আবু সালেহ।

মিডিয়া ও প্রকাশনা সম্পাদক মুজাহিদুল ইসলাম, সহমিডিয়া ও প্রকাশনা সম্পাদক আসাদুল্লাহ গালিব, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক হাসান হাওলাদার, সহবিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম সায়েম, বির্তক ও সাহিত্যবিষয়ক সম্পাদক ইমরান লস্কর, সহবির্তক ও সাহিত্যবিষয়ক সম্পাদক নয়ন মুরসালিন, পরিবেশ ও সমাজসেবা সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ, সহপরিবেশ ও সমাজ সেবা সম্পাদক মাসুমা ইসলাম মোমো, কার্যনির্বাহী সদস্য পদে  দ্বীপ, সুজন চন্দ্র, ইমজিয়াউল আলি ও খালিদ হাসান।

খাগড়াছড়িতে বিএনপি নেতাকর্মীদের ওপর আ.লীগের হামলা
  • ১৪ নভেম্বর ২০২৬
​ঘুমানোর পূর্বে ফজিলতপূর্ণ ৮টি সুন্নতী আমল
  • ১৪ নভেম্বর ২০২৬
আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতা আড়াল করতেই সরকার সার্কিট ও পরিত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
ট্রাকের ধাক্কায় সাংবাদিকের স্ত্রী-মেয়েসহ নিহত ৩
  • ১৪ নভেম্বর ২০২৬
গাড়ির গিয়ারের মতো দেখতে চাকতি, ভেতরে ৫ কোটি টাকার সোনা
  • ১৪ নভেম্বর ২০২৬
বালুচরে ‘মালচিং’ পদ্ধতিতে তরমুজ চাষে অধিক লাভের আশা 
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950