হল সংসদ নির্বাচন

ছাত্রদলকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন ভিপি প্রার্থী

০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২০ PM
নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে সংবাদ সম্মলনে

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে সংবাদ সম্মলনে © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় হল সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেলকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন এক সহ-সভাপতি (ভিপি) প্রার্থী। রবিবার (৭ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। 

নির্বাচন থেকে সরে দাঁড়ানো ওই প্রার্থীর নাম মাসুম বিল্লাল। তিনি হল সংসদে ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলের ভিপিপ্রার্থী ছিলেন।    

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি মাসুম বিল্লাল। আমি আমার অবস্থান থেকে সরে দাঁড়িয়েছি। আমি স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছি। আমি জানি কর্মীর চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ।

তিনি আরও বলেন, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের প্রতি পূর্ণ শ্রদ্ধাবোধ রেখে আমি ছাত্রদল মনোনীত ভিপিপ্রার্থী মো. আসিকুর রহমান আশিককে সম্পূর্ণ সমর্থন জানিয়েছি।

এর আগে, রবিবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত আবিদ-হামিম-মায়েদ পরিষদ এবং হল সংসদসমূহে সংগঠনের প্যানেলের বাইরে ছাত্রদলের নেতাকর্মীরা নিজেদের প্রার্থিতা প্রত্যাহার না করলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ডাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫- এ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত আবিদ-হামিম-মায়েদ পরিষদ এবং হল সংসদসমূহে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলসমূহ ব্যতীত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যেসকল নেতাকর্মী অদ্যবধি নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করেননি, তাদেরকে এই সতর্কীকরণ বিবৃতির মাধ্যমে সর্বশেষ সতর্কবার্তা প্রদান করা হলো। আগামী ১২ ঘন্টার মধ্যে উক্ত প্রার্থীরা স্ব স্ব প্রার্থিতা প্রত্যাহার না করলে তাদের প্রত্যেকের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এতে আরও বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। 

শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬