চিফ রিটার্নিং কর্মকর্তাকে জুলিয়াস সিজারের লিগ্যাল নোটিশ

২৭ আগস্ট ২০২৫, ১১:৫৭ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০৮:২১ PM
জুলিয়াস সিজার

জুলিয়াস সিজার © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত ভিপি প্রার্থীর তালিকা থেকে জুলিয়াস সিজার তালুকদারের প্রার্থীতা প্রত্যাহার করায় চিফ রিটার্নিং কর্মকর্তাকে ই-মেইল ও ডাকযোগে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন তার আইনজীবী। বুধবার (২৭ আগস্ট) এই নোটিশ পাঠানো হয়।

এতে বলা হয়, গত ২৬ আগস্ট বিকেল ৪টার দিকে ডাকসু নির্বাচন কমিশন প্রকাশিত প্রার্থীদের চূড়ান্ত তালিকায় আমার মক্কেলের নাম অন্তর্ভুক্ত করা হয় এবং তাকে ব্যালট নং (২৬) প্রদান করা হয়। একই দিন রাত ৭টা ৫৯ মিনিটে কোনো নোটিশ প্রদান না করে এবং কোন কারণ দর্শানো ছাড়াই, নির্বাচন কমিশন বেআইনিভাবে আমার মক্কেলের নাম তালিকা থেকে প্রত্যাহার করে। 

আরও বলা হয়েছে, পরবর্তীতে এই নির্বাচন কমিশন ২৬ আগস্ট রাত ৭টা ৫৯ মিনিটে বেআইনিভাবে আমার মকেলের নাম চূড়ান্ত তালিকা থেকে প্রত্যাহার করে বিষয়টি সিদ্ধান্ত নেওয়ার জন্য সিন্ডিকেট এর কাছে পাঠিয়েছেন, কিন্তু এটা সিন্ডিকেটের সিদ্ধান্ত নেওয়ার বিষয় নয়। এমন কার্যক্রমে বুঝা যাচ্ছে যে, এটা একটা নীলনকশা তৈরির চেষ্টা। যা আমার মক্কেলকে নির্বাচন থেকে বিরত রাখার ও তাকে মানসিক ভাবে বিপর্যস্ত করে রাখার প্রয়াস। 

নোটিশে বলা হয়, এ কার্যক্রম নির্বাচন কমিশনের স্বচ্ছতা, নিরপেক্ষতা ও আইনের শাসনকে প্রশ্নবিদ্ধ করছে এবং এটি আমার মক্কেলের সাংবিধানিক ও আইনি অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। এই নোটিশ দ্বারা আপনাদেরকে জানানো যাচ্ছে যে, এই নোটিশ প্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে যদি আপনারা আমার মক্কেলের নাম চূড়ান্ত প্রার্থী তালিকায় অন্তর্ভুক্ত না করেন তাহলে বাংলাদেশের প্রচলিত আইনে আমি আপনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

আধুনিক ও নান্দনিক রূপ পেল ডাকসু সংগ্রহশালা
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
আদানির বিদ্যুৎ নিয়ে সুখবর মিলল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাগেরহাটে নিজ ঘরের আড়ায় ঝুলছিল ভ্যানচালকের মরদেহ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
১৮ জোড়া ট্রেন বন্ধ, লাকসামে পড়ে থেকে নষ্ট হচ্ছে কোটি কোটি ট…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9