হল সংসদ নির্বাচনে তাহসিনের অভিনব প্রচারণা

২৭ আগস্ট ২০২৫, ০১:৫৭ PM , আপডেট: ২৭ আগস্ট ২০২৫, ০৪:২৮ PM
এক টাকার প্রতীকী নোটে নির্বাচনী প্রচারণা

এক টাকার প্রতীকী নোটে নির্বাচনী প্রচারণা © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল সংসদ নির্বাচনে ভিন্নধর্মী প্রচারণা চালিয়ে শিক্ষার্থীদের দৃষ্টি কাড়ছেন মো. তৌহিদুর রহমান তাহসিন নামে এক প্রার্থী। প্রচলিত ঘরানার লিফলেটের পরিবর্তে  তিনি এক টাকার প্রতীকী নোটে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।

জানা গেছে, তৌহিদুর রহমান তাহসিন শেখ মুজিবুর রহমান হল সংসদ নির্বাচনে সমাজসেবা সম্পাদক পদপ্রার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী। 

ভিন্নধর্মী প্রচারণার বিষয়ে দ্য ডেইলি ক্যাম্পাসকে তাহসিন বলেন, আইডিয়া দিয়েই পৃথিবী বদলে দেওয়া যায়। সমাজসেবা সম্পাদক হিসেবে মূল দায়িত্ব হলো ক্রাইসিস ম্যানেজমেন্ট বা সংকট মোকাবিলা। এজন্য প্রয়োজন সৃজনশীল ও ভিন্নধর্মী চিন্তাধারা। আমার ব্যালট যেহেতু ব্যালট নং ১, তাই প্রচারণার মাধ্যম হিসেবেই এক টাকার নোটকে বেছে নিয়েছি। 

যুক্তরাষ্ট্রে নির্ধারিত সময়ের বেশি থাকলে হতে পারে স্থায়ী নি…
  • ২১ নভেম্বর ২০২৬
চবির হলে মাদকবিরোধী অভিযানের সময় শিক্ষকের কলার ধরে ধাক্কা দ…
  • ২১ নভেম্বর ২০২৬
খেলাপি ঋণ নিষ্পত্তিতে বিশেষ এক্সিট সুবিধা, বাংলাদেশ ব্যাংকে…
  • ২১ নভেম্বর ২০২৬
বুয়েটসহ চার প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আসন ৪ হাজার ৫৮০
  • ২১ নভেম্বর ২০২৬
বায়ার্নের কপালে চিন্তার ভাঁজ, কয়েক মাসের জন্য ছিটকে গেলেন হ…
  • ২১ নভেম্বর ২০২৬
চাকরির বাজারে এগিয়ে থাকতে যে ১০ কৌশল কাজে আসবে
  • ২১ নভেম্বর ২০২৬