ছাত্রশিবির ক্ষমতার রাজনীতি করে না: শাবিপ্রবি শিবির সভাপতি 

২২ আগস্ট ২০২৫, ০৩:৩৫ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ০৭:১০ PM
তারেক মনোয়ার

তারেক মনোয়ার © টিডিসি ফটো

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কখনো ক্ষমতার রাজনীতি করে না বলে মন্তব্যে করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রশিবিরের সভাপতি তারেক মনোয়ার। 

শুক্রবার (২২ আগস্ট) সিলেটের সুবিদবাজার সোনার বাংলা কমিউনিটি সেন্টারে শাবিপ্রবির ২০২৪-২৫ সেশনে আগত নবীন শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামে উদ্‌বোধনী অনুষ্ঠানে এসব মন্তব্যে করেন তিনি। 

উদ্‌বোধনী অনুষ্ঠানে তিনি আরও বলেন, ‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আইনের প্রতি শ্রদ্ধাশীল। ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় প্রশাসন সাময়িক রাজনীতি নিষিদ্ধ করেছেন। তারপর থেকে আমরা দলীয় ব্যানারে কোনোদিন কার্যক্রম করিনি। কিছুদিন আগেও আমরা দুই লক্ষ টাকা বৃত্তি দিয়েছি। চাইলে ক্যাম্পাসে বড় প্রোগ্রাম করতে পারতাম কিন্তু আমরা তা করিনি। ছাত্রশিবির কখনো ক্ষমতার রাজনীতি করে না। আমরা শৃঙ্খলা এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল।’

এ সময় উপস্থিত ছিলেন শাবিপ্রবি ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ। এছাড়াও প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখবেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামসহ অন্য নেতৃবৃন্দ। 

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬