ডাকসু নির্বাচন ৯ সেপ্টেম্বর, তফসিলে আরও যা আছে

২৯ জুলাই ২০২৫, ০৪:১৩ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ০৫:১২ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) © ফাইল ফটো

দীর্ঘদিন ধরে অচল থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) ও হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। নির্বাচনের ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৯ সেপ্টেম্বর। 

আজ মঙ্গলবার (২৯ জুলাই) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের দ্বিতীয় তলায় কনফারেন্স রুমে ডাকসু ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনের চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দীন।

ঘোষণা অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনের জন্য প্রধান রিটার্নিং কর্মকর্তা করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক  জসিম উদ্দিনকে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামীকাল বুধবার। ভোটার তালিকার বিষয়ে আপত্তি জানানোর শেষ তারিখ ৮ আগস্ট। এরপর ১১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বিতরণ শুরু হবে ১২ আগস্ট। ১৮ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১৯ আগস্ট বেলা ৩টা।

মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে ২০ আগস্ট। এরপর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে ২১ আগস্ট দুপুর ১২টায়। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৪ আগস্ট দুপুর ১২টা। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৫ আগস্ট বিকেল ৪টায়।

এবারই প্রথম নির্ধারিত ভোটকেন্দ্র ও হলভিত্তিক ভোটারদের ভাগ করে দেওয়া হয়েছে ছয়টি কেন্দ্রে। এ বিষয়ে জানান নির্বাচন কমিশনার অধ্যাপক গোলাম রাব্বানী।

কার্জন হল কেন্দ্রে ভোট প্রদান করবেন ড. মুহম্মদ শহীদুল্লাহ, অমর একুশে এবং ফজলুল হক হলের শিক্ষার্থীরা। শারীরিক শিক্ষাকেন্দ্রে ভোট দেবেন জগন্নাথ, শহীদ সার্জেন্ট জহুরুল হক ও সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থীরা।

ছাত্র-শিক্ষক কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন রোকেয়া, শামসুন নাহার ও কবি সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্রে নির্ধারিত হয়েছে বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের শিক্ষার্থীদের ভোটদান। সিনেট ভবন কেন্দ্রে ভোট দেবেন স্যার এ এফ রহমান, হাজী মুহম্মদ মহসীন এবং বিজয় একাত্তর হলের শিক্ষার্থীরা।

এ ছাড়া উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে মাস্টার দা সূর্য সেন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান, শেখ মুজিবুর রহমান ও কবি জসীম উদ্দীন হলের শিক্ষার্থীদের জন্য।

ঢাকা বিশ্ববিদ্যালয় হল সংসদ গঠনতন্ত্র অনুযায়ী ১৩টি পদে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। পদগুলো হলো—সহ সভাপতি, সাধারণ সম্পাদক, সহ সাধারণ সম্পাদক, সাহিত্য সম্পাদক, সংস্কৃতি সম্পাদক, পাঠকক্ষ সম্পাদক, অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক, বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক, সমাজসেবা সম্পাদক, সদস্যদের ৪টি পদ।

তফসিল অনুযায়ী নির্বাচনের বিভিন্ন ধাপ নিম্নরূপ:

খসড়া ভোটার তালিকা প্রকাশ: ৩০ জুলাই, ২০২৫

খসড়া ভোটার তালিকায় আপত্তি গ্রহণের শেষ সময়: ৬ আগস্ট ২০২৫, বিকাল ৪টা পর্যন্ত। 

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, বিকাল ৪টা।

মনোনয়নপত্র বিতরণ: ১২ আগস্ট ২০২৫ থেকে ১৮ আগস্ট ২০২৫ পর্যন্ত। (সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত)।

মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ: ১৯ আগস্ট ২০২৫ বিকাল ৩টা পর্যন্ত। 

মনোনয়নপত্র বাছাই: ২০ আগস্ট ২০২৫

প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ: ২১ আগস্ট ২০২৫ দুপুর ১টা।

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়: ২৫ আগস্ট ২০২৫ দুপুর ১টা পর্যন্ত। 

প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫ বিকাল ৪টা

ভোট গ্রহণের তারিখ: ৯ সেপ্টেম্বর ২০২৫।(সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত )।

ভোট গণনা ও ফলাফল প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০২৫। (ভোট গ্রহণের পরপরই)

 

টানা তিন দফায় কমল সোনার দাম, এবার ভরি কত?
  • ২০ মে ২০২৬
ছাত্রদল নেতা তারিকের পৃষ্ঠপোষকতায় ফুটসাল টুর্নামেন্ট
  • ২০ মে ২০২৬
সরকারি চাকরিজীবীদের ১০ শতাংশ মহার্ঘ ভাতা পে স্কেলে সমন্বয় হ…
  • ২০ মে ২০২৬
হল ব্যবস্থাপনায় অনিয়ম, বাতিল হতে পারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের…
  • ২০ মে ২০২৬
ধান বিক্রির টাকায় আবাদের খরচ-শ্রমিকের মজুরিও উঠছে না , বিপদ…
  • ২০ মে ২০২৬
যত নিষ্ঠার সঙ্গে গাড়ির পেছনে দৌঁড়াচ্ছেন, তত নিষ্ঠার সঙ্গে দ…
  • ২০ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081