জুলাই শহীদ ও আহতদের জন্য জাবি ছাত্রদলের দোয়া মাহফিল

১৯ জুলাই ২০২৫, ০৭:৫০ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ০২:১৭ PM
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয় © টিডিসি

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদল।

শনিবার (১৯ জুলাই) বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর বলেন, ‘শহীদদের যেই ত্যাগ তা কোনো কিছুর বিনিময়ে শোধ করা যাবে না। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের শহীদদের কবরের আজাব মাফ করে দেন। একই সঙ্গে আহতদের সুস্থতা কামনা করছি।’

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনীক, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন হাবিব হিরণ, মোহাম্মদ মেহেদি হাসান, মসিউর রহমান রোজেনসহ অর্ধশতাধিক নেতাকর্মী।

প্রাথমিকের বিতর্কিত সেই বদলি স্থগিত, শিক্ষা কর্মকর্তা বললেন…
  • ০৩ অক্টোবর ২০২৬
পর্যটন পুরস্কার পেলেন সালাহউদ্দিনসহ ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান
  • ০৩ অক্টোবর ২০২৬
উপজেলায় প্রথম হয়েও নিয়োগের চিঠি পেলেন না ঢাবির জুয়েল
  • ০৩ অক্টোবর ২০২৬
৪০৩ রানের রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে হারাল ভারত
  • ০৩ অক্টোবর ২০২৬
জেলা বিএনপির কার্যালয়ে আগুন 
  • ০৩ অক্টোবর ২০২৬
ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জর…
  • ০৩ অক্টোবর ২০২৬