জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে শেরপুর কলেজ ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল

১৯ জুলাই ২০২৫, ০৭:০৪ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ০১:২৯ PM
শেরপুর সরকারি কলেজ মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়

শেরপুর সরকারি কলেজ মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় © টিডিসি

জুলাই ও আগস্ট মাসে দেশের বিভিন্ন গণআন্দোলনে শহীদ হওয়া ছাত্রনেতাদের আত্মার মাগফিরাত ও আহতদের আশু সুস্থতা কামনায় শেরপুর সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ জুলাই) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শেরপুর সরকারি কলেজ মসজিদে এ কর্মসূচি পালন করা হয়।

মাহফিলে সভাপতিত্ব করেন শেরপুর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও শেরপুর সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক জাকির হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাবেক সহসাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন ও রমজান আহমেদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক কর্মসূচি ও প্রণয়ন সম্পাদক সম্রাট আহম্মেদ সিহাব, সাবেক স্কুলবিষয়ক সম্পাদক মাহতাব হোসেন রুমু, সাবেক গণসংযোগ সম্পাদক সেজান মাহমুদ, সাবেক সহপ্রচার সম্পাদক এমদাদুল ইসলাম ইমন, থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আজিজ মিয়া ও শামীম মিয়া।

সঞ্চালনায় ছিলেন শেরপুর সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমরান মিয়া।

বক্তারা বলেন, জুলাই-আগস্টে গণআন্দোলনে শহীদ ছাত্রনেতাদের প্রতি যথাযথ সম্মান ও শ্রদ্ধা জানাতে নিয়মিতভাবে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা উচিত। আন্দোলনে ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী শহীদ ও আহত হয়েছেন, যাদের স্মরণে অনেকেই আজ চুপচাপ।

অনুষ্ঠান শেষে শহীদদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

ইউজিসিতে ‘জয় বাংলা’ স্লোগান, কর্মীকে অব্যাহতি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চলমান আন্দোলনে ভয়ভীতির প্রতিবাদে মধ্যরাতে চুয়েট শিক্ষার্থীদ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্ট্রুডিওতে হামলার ঘটনায় আরও এক এজাহারভু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুই দফা সময় বাড়ানোর পর মমেকে আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটির …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
জটিলতা কাটিয়ে রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম সরবরাহ শুর…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ঘুরতে বের হয়ে সড়কে প্রাণ গেল তিন বন্ধুর
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬