যে স্লোগান কাঁপিয়ে দিয়েছিল জালিমের মসনদ

১৪ জুলাই ২০২৫, ১০:৪৯ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৩৭ PM
জাহিদুল ইসলাম

জাহিদুল ইসলাম © সংগৃহীত

২০২৪ সালের ১৪ জুলাই। সরকারি চাকরিতে বিদ্যমান কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে চলমান ছাত্র আন্দোলন এদিন নতুন এক বাঁক নেয়। বিকেলে গণভবনে এক সংবাদ সম্মেলনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক বিতর্কিত মন্তব্য করে বসেন। কোটা সংস্কার বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, কোটা বিষয়ে আমার কিছু করার নেই। বিষয়টি আদালতের এখতিয়ার।

তবে এখানেই শেষ নয়। বক্তব্যের এক পর্যায়ে শেখ হাসিনা প্রশ্ন তোলেন, ‘মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে?’ এই মন্তব্যে ক্ষোভে ফেটে পড়েন আন্দোলনরত শিক্ষার্থীরা। প্রধানমন্ত্রী সরাসরি কোটা সংস্কার আন্দোলনকারীদের ‘রাজাকারের নাতিপুতি’ বলে আখ্যায়িত করায় তা চরম অপমান হিসেবে গ্রহণ করে ছাত্রসমাজ।

রাতেই উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে বেরিয়ে আসেন। মধ্যরাতে তারা রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়ে শুরু করেন প্রতিবাদ সমাবেশ। এক সময় গর্জে ওঠে স্লোগান ‘তুমি কে? আমি কে? রাজাকার, রাজাকার’

এই স্লোগান শুধু প্রতিবাদের ভাষাই ছিল না, এটি হয়ে ওঠে একটি প্রতিরোধের প্রতীক, যা রাতারাতি সারাদেশে ছড়িয়ে পড়ে। এর ঠিক ২২ দিন পর, ৫ আগস্ট ২০২৪, ব্যাপক জনরোষ, ছাত্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে।

ঠিক একবছর পর আজ ১৪ জুলাই ২০২৫, সেই ঐতিহাসিক দিনকে স্মরণ করে নিজের ফেসবুক পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুল ইসলাম। 

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘তুমি কে? আমি কে? রাজাকার, রাজাকার’ যে স্লোগান কাঁপিয়ে দিয়েছিল জালিমের মসনদ।’

রাজধানীতে চাঁদার দাবিতে রেস্টুরেন্টে গুলির অভিযোগ
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষণে বিশ্বে চতুর্থ
  • ১৪ নভেম্বর ২০২৬
৭ আপের চমক দেখাল নেদারল্যান্ডস
  • ১৪ নভেম্বর ২০২৬
দুই দশক পরও কাটেনি আবাসন সংকট, হলের বাইরে থাকছে ৭১ শতাংশ শি…
  • ১৪ নভেম্বর ২০২৬
যোগাযোগব্যবস্থায় ত্রুটি, যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দরে ফ্লা…
  • ১৪ নভেম্বর ২০২৬
মেসিবিহীন আর্জেন্টিনা প্রথম ম্যাচেই হোঁচট খেল
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950