জবি থেকে আরেক ছাত্রদল নেতার পদত্যাগ

১২ জুলাই ২০২৫, ০৪:৩৯ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১১:৩৬ AM
রাকিবুল হাসান রানা

রাকিবুল হাসান রানা © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য পারভেজ রানা প্রান্তের পর আরেক আহ্বায়ক সদস্য রাকিবুল হাসান রানা পদত্যাগ করেছেন। আজ শনিবার (১২ জুলাই) বিকেলে সামাজিক মাধ্যমে নিজ আইডিতে দেওয়া এক পোস্টের মাধ্যমে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। 

জানা গেছে, রাকিবুল হাসান রানা জবির ১৫তম ব্যাচের ও আইন বিভাগের শিক্ষার্থী। এ ছাড়াও তিনি জবি ছাত্রদলের আহ্বায়ক সদস্য ছিলেন।  

ফেসবুক পোস্টে রানা লেখেন, আমি ব্যক্তিগত  কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটির ‘আহ্বায়ক সদস্য’ পদ থেকে সরে দাঁড়াচ্ছি।

জুলাই বিপ্লবের পর বাংলাদেশের ছাত্র রাজনীতিতে যেই পরিবর্তন আশা করেছিলাম তার উল্লেখযোগ্য পরিবর্তন চোখে পড়েনি। বরং বর্তমান পরিস্থিতিতে চরমভাবে আশাহত এবং মানসিকভাবে বিপর্যস্ত হয়েছি।’

তিনি লেখেন, ‘ছাত্রদলের সাথে সম্পৃক্ত থাকায় আমি ভাইদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি। হয়তো আমি আমার জায়গা থেকে ছাত্রদলের অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারিনি।

আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি এবং দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলের মতো স্বর্ণযুগ  আবার ফিরে আসুক। এই প্রত্যাশা। দলের প্রতি শুভকামনা রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।’

যুব এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান
  • ১২ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে ৪৫৩ জনের বিরুদ্ধে মামলা, গ্র…
  • ১২ নভেম্বর ২০২৬
‘লাগবে মিলিটারি এয়ারক্র্যাফট’— হাসিনাকে ফেরাতে ভারতের দুই শ…
  • ১২ নভেম্বর ২০২৬
দেশের পথে প্রধানমন্ত্রী
  • ১২ নভেম্বর ২০২৬
বিদেশি পিস্তলসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার
  • ১২ নভেম্বর ২০২৬
আলিম সাপ্লিমেন্টারির রুটিন প্রকাশ, পরীক্ষা হবে দেশের ৬৪ কেন…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950