পাথর মেরে হত্যা, শাস্তি দাবি করে একই স্ট্যাটাস রাকিব-নাছিরের

১১ জুলাই ২০২৫, ০৯:৫৪ PM , আপডেট: ১২ জুলাই ২০২৫, ০৫:৪০ PM
রাকিবুল ইসলাম রাকিব ও নাছির উদ্দীন নাছির

রাকিবুল ইসলাম রাকিব ও নাছির উদ্দীন নাছির © সংগৃহীত

পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের সামনে পাথর দিয়ে এক ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অপরাধীদের শাস্তির দাবি জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। আজ শুক্রবার (১১ জুলাই) সামাজিক মাধ্যমে নিজ নিজ আইডিতে দেওয়া পোস্টে এ দাবি জানান তারা।

ফেসবুক পোস্টে তারা লেখেন, ‘চকবাজারের খুনের ঘটনায় দায়ী প্রত্যেককে অবিলম্বে গ্রেফতার করতে হবে। রাজনৈতিক পরিচয় থাকলেও অপরাধ করে কারো পার পাওয়ার সুযোগ নাই। খুনি সন্ত্রাসীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য তদন্ত ও সাক্ষ্য প্রমাণ সংগ্রহের ক্ষেত্রে কোনো গাফলতি করা যাবে না। খুনিদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।’

তারা আরও লেখেন, ‘ভিকটিম পরিবারকে আইনি সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অপরাধ দমনে কঠোর ভূমিকা পালন করতে হবে। বিএনপি ও বিএনপির কোনো অঙ্গ বা সহযোগী সংগঠনের রাজনীতি সংশ্লিষ্ট যারা আছেন আপনারা কেউ কোনো ধরনের  অপরাধীকে প্রশ্রয় দিবেন না। দলীয় পরিচয়ের আড়ালে যদি কেউ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হতে চায় আমরা তাদের প্রতিহত করব।’

পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬