সেদিন ‘হুইলচেয়ারের বীর’ ফাদি আবু সালাহ’র মতো রাজপথে নেমে এসেছিল হাসিবরা

০৬ জুলাই ২০২৫, ০১:২৪ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ০৪:১০ PM
ফাদি আবু সালাহ’র  মত রাজপথে নেমে এসেছিল হাসিবরা, ইনসেটে আবু সাদিক কায়েম

ফাদি আবু সালাহ’র মত রাজপথে নেমে এসেছিল হাসিবরা, ইনসেটে আবু সাদিক কায়েম © টিডিসি সম্পাদিত

২০০৮ সালে গাজায় ইসরায়েলি হামলায় দুই পা হারিয়েছিলেন ফিলিস্তিনি যুবক ফাদি হাসান আবু সালাহ। শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও তিনি দমে যাননি। ২০১৮ সালের ১৪ মে হুইলচেয়ারে বসেই গাজা সীমান্তে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে পাথর ছুঁড়ে প্রতিরোধ গড়ে তুলছিলেন। সেদিনই ইসরায়েলি সেনার গুলিতে শহিদ হন তিনি। 

তার এই বিরল সাহসিকতার সাথে উবায়দুর রহমান হাসিব নামে এক জুলাইযোদ্ধার তুলনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি আবু সাদিক কায়েম। 

ওই পোস্টে আপলোড করা ছবিতে দেখা যায়, এক কিশোর কাঁধে স্কুলব্যাগ নিয়ে গুলতি নিক্ষেপ করে প্রতিরোধে নেমেছে। 

ওই ছবির ক্যাপশনে সাদিক কায়েম লেখেন, উবায়দুর রহমান হাসিবের  মতো সাহসী ও উদ্যমী তরুণরা যেন ইতিহাসের পাতা থেকে বিচ্ছিন্ন না হয়ে যায়। জীবনকে তাচ্ছিল্য করে শাহাদাতের তামান্না বুকে নিয়ে লড়াই করেছে ফ্যাসিবাদের বিরুদ্ধে।

তিনি আরও লেখেন, ১৫ জুলাই যখন ছাত্রলীগ আমার ভাই-বোনদের রক্তাক্ত করে, বদলা নেবার উন্মত্ত নেশায় তখন ফিলিস্তিনের ফাদি আবু সালাহ এর মতো রাজপথে নেমে আসে হাসিবেরা। আহতদের ঢাকা মেডিকেলে কলেজে স্থানান্তর ও সুচিকিৎসা থেকে শুরু করে পুলিশ, ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীদের প্রতিহতে সর্বোচ্চ লড়াইয়ে তৎপর ছিল তারা।

তিনি আরও লেখেন, ১৫ জুলাই সন্ধ্যায় মহানগরীর জনশক্তি ও শিক্ষার্থীদের সাথে নিয়ে লীগের সন্ত্রাসীদের প্রতিরোধ ও ১৬ জুলাই শহীদ মিনারের কর্মসূচিকে সুরক্ষার জন্য চানখারপুল মোড়ে তরুণ হাসিবদের দুঃসাহসী প্রতিরোধ জুলাই আন্দোলনে নতুন মাত্রা যুক্ত করেছিল।

জবিতে ধীরগতির ইন্টারনেটে ভোগান্তিতে শিক্ষার্থীরা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
হলি ক্রস কলেজের সিলেকশন টেস্টের আগে যেসব কাগজপত্র নিবেন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফিলিপিন্সে ফেরিতে আগুন, পাঁচজন নিহত, নিখোঁজ অন্তত ৮৭ জন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মহাখালীতে আগুন লাগা ভবনে রয়েছে বৈদ্যুতিক সাব-স্টেশন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
দৌলতদিয়া যৌনপল্লীতে ফের দুর্বৃত্তদের হামলায় যৌনকর্মী নিহত
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9