ঢাবির মধুর ক্যান্টিনে ছাত্রদল নেতার উদ্যোগে ‌‘মুক্তির পাঠাগার’ স্থাপন

০২ জুলাই ২০২৫, ০৬:৩২ PM , আপডেট: ০৩ জুলাই ২০২৫, ০৮:৫৯ AM
মধুর ক্যান্টিনে ছাত্রদল নেতার ‘মুক্তির পাঠাগার’ স্থাপন

মধুর ক্যান্টিনে ছাত্রদল নেতার ‘মুক্তির পাঠাগার’ স্থাপন © সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের তথ্য ও গবেষণা সম্পাদক মাহমুদ ইসলাম কাজল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতৃবৃন্দের উদ্যোগে মধুর ক্যান্টিনে ‘মুক্তির পাঠাগার’ স্থাপন করা হয়েছে। আজ বুধবার (২ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে এ ‘মুক্তির পাঠাগার’ স্থাপন করা হয়। 

ছাত্রদল নেতা মাহমুদ ইসলাম কাজল বলেন, ‘আমরা বিশ্বাস করি, জ্ঞানই মুক্তির সত্য পথ। ‘মুক্তির পাঠাগার’ শুধুমাত্র বই পড়ার জায়গা নয়, এটি এক চিন্তার জায়গা, মুক্ত মত প্রকাশের জায়গা। মধুর ক্যান্টিন, যেখানে ইতিহাস কথা বলে, সেখানেই আমরা গড়ে তুলেছি একটি জ্ঞানচর্চার মুক্তমঞ্চ। এখানে যে কেউ আসতে পারে, পড়তে পারে, ভাবতে পারে।’

তিনি আরো বলেন, ‘এটি কোনো দল বা গোষ্ঠীর নয়, এটি সচেতন, সাহসী এবং চিন্তাশীল প্রতিটি শিক্ষার্থীর জায়গা। আমরা চাই, এই পাঠাগার হোক একটি নীরব বিপ্লবের সূচনা।’

এ সময় উপস্থিত ঢাবি শাখা ছাত্রদলের তথ্য ও গবেষণা সম্পাদক জারিফ রহমান, ঢাবি ছাত্রদলের সদস্য আব্দুল্লাহ আল রাহাত, ওমর ফারুক ইসলাম, এস এম হলের ছাত্রদল নেতা শাকিকুল ইসলাম সাগর, মাহফুজ আলী, আসিফ হাসান, শামীম বিন রফিক, মুশফিকুর রহমান, বিজয় ৭১ হলের তানভীর আহমেদ, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের সামির সাদিক, এফ রহমান হলের জাকী তাজওয়ার, মাশুক তাজওয়ার মুগ্ধ, জসীমউদ্দিন হলের সাহিল আব্দুল্লাহ, শহীদুল্লাহ হলের সিফাত খান। 

এছাড়া ছাত্রনেতা মাহমুদুল হাসান হিমু, রেজওয়ান উল আরেফিন, মিরাজুল ইসলাম উপস্থিত ছিল।

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুর: ছাত্রদলের সাবেক নেতা…
  • ০৩ অক্টোবর ২০২৬
মার্কেটিং অফিসার নিয়োগ দেবে কর্ণফুলী গ্রুপ, আবেদন ২৮ অক্টোব…
  • ০৩ অক্টোবর ২০২৬
উপাচার্য হিসেবে নয়, সহপাঠী হিসেবে দুটি ডাবল ডেকার বাস চাই 
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রাথমিকের বিতর্কিত সেই বদলি স্থগিত, শিক্ষা কর্মকর্তা বললেন…
  • ০৩ অক্টোবর ২০২৬
পর্যটন পুরস্কার পেলেন সালাহউদ্দিনসহ ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান
  • ০৩ অক্টোবর ২০২৬
উপজেলায় প্রথম হয়েও নিয়োগের চিঠি পেলেন না ঢাবির জুয়েল
  • ০৩ অক্টোবর ২০২৬