এইচএসসি পরীক্ষার্থীদের পাশে থাকতে নেতাকর্মীদের যেসব নির্দেশনা দিল ছাত্রদল

২৪ জুন ২০২৫, ১১:৪৬ PM , আপডেট: ২৭ জুন ২০২৫, ০৭:৫০ AM
ফাইল ছবি

ফাইল ছবি © টিডিসি সম্পাদিত

আগামী বৃহস্পতিবার (২৬ জুন) থেকে এইচএসসি বা সমমান পরীক্ষা। এইচএসসি পরীক্ষার্থীদের পাশে থাকতে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

মঙ্গলবার (২৪ জুন) ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমমান পরীক্ষা উপলক্ষ্যে জাতীয়তাবাদী ছাত্রদলের সকল জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌর ও কলেজ ইউনিটের নেতাকর্মীদের প্রতি জরুরি নির্দেশনা

এইচএসসি পরীক্ষা চলাকালীন সময়ে অভিভাবকদের পরীক্ষা কেন্দ্রের বাইরে মারাত্মক ধকল পোহাতে হতে পারে। এ প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের নির্দেশনা প্রদান করা হলো-

পরীক্ষা চলাকালীন সময়ে প্রচলিত নিয়ম মোতাবেক পরীক্ষা কেন্দ্র থেকে নিয়মানুযায়ী যথাযথ দূরত্ব বজায় রেখে অভিভাবকদের জন্য পানি ও স্যালাইন সরবরাহ এবং ছায়ার মাঝে বিশ্রামের ব্যবস্থা করার যথাসাধ্য চেষ্টা করতে হবে; পরীক্ষা চলাকালীন সময়ে কেউ অসুস্থ হয়ে পড়লে জরুরি চিকিৎসা ও ঔষধের ব্যবস্থা করতে হবে, এজন্য পরবর্তী পরীক্ষা থেকেই ছাত্রদলের নেতাকর্মীরা প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন; পরীক্ষার্থীদের প্রয়োজনে কলম, স্কেল ও পেনসিলের ব্যবস্থা করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই নির্দেশনা প্রদান করেন এবং নেতাকর্মীদের যথাসাধ্য অভিভাবকদের পাশে থাকার আহ্বান জানান। একইসাথে ছাত্রদলের নেতাকর্মীদের কোনোভাবেই গেটে জটলা না করা, কেন্দ্র থেকে নিয়মানুযায়ী দূরত্ব বজায় রেখে হেল্প ডেস্ক স্থাপনের মাধ্যমে কার্যক্রম পরিচালনার নির্দেশনা প্রদান করা হয়।

 

চিকিৎসকদের জন্য কঠোর নির্দেশনা বিএমডিসির
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ক্লদ দিয়ে যুদ্ধ, গুপ্তচরবৃত্তি ও প্রতারণা—উঠে এলো ভয়ংকর তথ্য
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির এক শিক্ষকের পড়ানোকে বিটিভির খবরের সাথে তুলনা করতাম, ত…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে একসঙ্গে প্রাণ হারালেন ৪ জন
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসস্ট্যান্ডে কুড়িয়ে পেলেন টাকা, মালিকের খোঁজে দুদিন ধরে ম…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুই মাদ্রাসাছাত্রকে নির্যাতনের অভিযোগ, ৩ শিক্ষক গ্রেপ্তার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9