এবার আন্দোলনে যাচ্ছে এইচএসসি-২০২৫ পরীক্ষার্থীরা

০৩ জুন ২০২৫, ০৫:৪৩ PM , আপডেট: ০৭ জুন ২০২৫, ০৩:৪০ PM
আন্দোলনে যাচ্ছে এইচএসসি-২০২৫ পরীক্ষার্থীরা

আন্দোলনে যাচ্ছে এইচএসসি-২০২৫ পরীক্ষার্থীরা © টিডিসি

এবার তিন দফা দাবিতে আন্দোলনে যাচ্ছে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীরা। তাদের দাবি—পরীক্ষার সময় পিছিয়ে দেওয়া, বিগত ব্যাচের নিয়মে পরীক্ষা গ্রহণ এবং অকৃতকার্যদের জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করা। এসব দাবির পক্ষে শিক্ষার্থীরা আগামীকাল বুধবার (৪ জুন) সকাল ১০টায় ঢাকার শাহবাগে মানববন্ধনের ঘোষণা দিয়েছেন।

সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের শিক্ষার্থী তাসনিয়া স্বর্ণা বলেন, “আমরা যথেষ্ট সময় পাইনি প্রস্তুতির জন্য। দেশের রাজনৈতিক অস্থিরতা, প্রাকৃতিক দুর্যোগ, নিরাপত্তাহীনতা—সব মিলিয়ে অনেক শিক্ষার্থী কলেজে যেতে পারেনি। এখন পরীক্ষা এগিয়ে নেওয়া হচ্ছে এবং নতুন নিয়ম চাপিয়ে দেওয়া হচ্ছে, যা আমাদের মানসিকভাবে বিপর্যস্ত করছে।”

সিলেট সরকারি মদনমোহন কলেজের শিক্ষার্থী জুয়েল আহমেদ বলেন, “আমরা দীর্ঘ সময় দেশের উন্নয়নমূলক কাজে ব্যস্ত ছিলাম। সিলেটে জুন মাসে বন্যা ও ঝড় নিয়মিত ব্যাপার। এবারও বিদ্যুৎ সংকট, আবহাওয়ার অবনতি—এসব কারণে পড়ালেখা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এখন পরীক্ষা হলে আমরা পুরো প্রস্তুতি নিয়ে অংশগ্রহণ করতে পারবো না।”

শিক্ষার্থীদের তিন দফা দাবি:

১. পরীক্ষা দুই মাস পিছিয়ে দেওয়া — দুর্যোগ ও রাজনৈতিক অস্থিরতায় পড়ালেখা ব্যাহত হয়েছে, বিশেষত গ্রামাঞ্চলের শিক্ষার্থীদের ক্ষেত্রে।
২. বিগত ব্যাচের নিয়ম অনুসরণ — MCQ ও CQ উভয় অংশে পাস মার্ক বহাল রেখে পরীক্ষা গ্রহণ।
৩. অকৃতকার্যদের জন্য বিশেষ ব্যবস্থা — সম্পূরক পরীক্ষা ও গ্রেস নম্বর প্রদানের সুযোগ।

শিক্ষার্থীরা জানিয়েছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবে এবং প্রয়োজনে কর্মসূচি আরও বিস্তৃত করা হবে। 

ছাত্রদল নেতাকর্মীদের মারধরের ঘটনায় বারের ম্যানেজারসহ ১১ জন …
  • ১৩ নভেম্বর ২০২৬
ডাক্তারের মানবিক উদ্যোগে ২১ দিন পর নিখোঁজ বৃদ্ধকে ফিরে পেল …
  • ১৩ নভেম্বর ২০২৬
মিছিলে কর্মীকে লাথি, দুঃখ প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী রাজীব …
  • ১৩ নভেম্বর ২০২৬
আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন, ১৪৪ ধারা জারি হল…
  • ১৩ নভেম্বর ২০২৬
হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদনের আগেই স্থগিত হয় বাংলাদেশ-ভার…
  • ১৩ নভেম্বর ২০২৬
সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950