ছাড় দেওয়া হবে না, কথাটা মনে রাখবেন: হুঁশিয়ারি এনসিপি নেতা সারজিসের

২৫ মে ২০২৫, ১২:৩৬ AM , আপডেট: ২৫ মে ২০২৫, ০২:২৬ PM
সারজিস আলম

সারজিস আলম © টিডিসি

ছাড় দেওয়া হবে না, কথাটা মনে রাখবেন—এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ছাত্র-জনতার আন্দোলনের অন্যতম মুখ এবং জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) নেতা সারজিস আলম। শনিবার (২৪ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া একটি পোস্টে তিনি কোটার যৌক্তিক সংস্কার আন্দোলন থেকে শুরু করে আওয়ামী শাসনের পতন পর্যন্ত সময়কার ঘটনাপ্রবাহ স্মরণ করেন। সেই পোস্টেই তিনি এই মন্তব্য করেন।

ফেসবুক পোস্ট তিনি লেখেন, “৬ জুন ২০২৪: কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে প্রথম শহীদ মিনারে দাঁড়িয়েছিলাম। ৩ আগস্ট ২০২৪: এই শহীদ মিনার থেকেই নাহিদ ইসলাম এক দফার ঘোষণা দেন। ৫ আগস্ট ২০২৪: দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সারা দেশের ছাত্র-জনতা ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে রাজপথে নামে। এরপর খুনি হাসিনা ও আওয়ামী লীগের পতন ঘটে, কিন্তু সেই পতনের আগেই তারা হাজারো মানুষের জীবন কেড়ে নেয়। লক্ষাধিক মানুষ আহত হয়—কারো হাত হারায়, কারো চোখ, কারো জীবন।”

সারজিস আরও লিখেন, ‘২৪ মে ২০২৫: খুনি হাসিনার নির্দেশে বুলেটবিদ্ধ হয়ে শহীদ ভাই হাসানের জানাজা হয় এই শহীদ মিনারে। শহীদ মিনার, শহীদের কফিন আর ছাত্র জনতা একাকার হয়ে যায়।’

তিনি বলেন, ‘এই অন্তর্বর্তীকালীন সরকার “খুনি হাসিনার বিচার না করে অন্য কিছু ভাবতে পারে না।’ পাশাপাশি উপদেষ্টা আসিফ নজরুলের দায়িত্ব নিয়েও প্রশ্ন তোলেন, ‘গণহত্যার কালপ্রিটদের বিচারের মুখোমুখি না করে আপনি উপদেষ্টার দায় এড়াতে পারেন না।’

সারজিস আলম হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আপনারা ভুলে যাবেন, আমরা মনে করিয়ে দেব। কিন্তু ছাড় দেওয়া হবে না। কথাটা মনে রাখবেন।’

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ারে পবিপ্রবির ৫ উদ্ভাবনী প্রকল্প ও স্মার্ট অ্যাপ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ফোন বদলালেও পাসওয়ার্ড-পাসকি হারানোর ভয় নেই, অ্যান্ড্রয়েডে ন…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আক্রান্ত আরও দুজনের মৃত্যু
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
প্রতিষ্ঠার দুই দশক পেরিয়ে গেলেও কুবিতে নেই ডে-কেয়ার সেন্টার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
গণঅভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ, সেখান থেকেই স্বাধীন নেটের ভাব…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9