তিন দাবিতে গণতান্ত্রিক ছাত্রসংসদের অবস্থান কর্মসূচি আজ

২৪ মে ২০২৫, ০৮:৪৬ AM , আপডেট: ২৬ মে ২০২৫, ০২:৩৬ PM
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের লোগো

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের লোগো © ফাইল ফটো

সাম্য হত্যার বিচার, নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতকরণ এবং ডাকসু পুনর্বহালের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অবস্থান কর্মসূচি পালন করবে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ। আজ শনিবার (২৪ মে) বেলা ১টায় মধুর ক্যান্টিনের সামনে জমায়েত হয়ে সেখান থেকে মিছিল সহকারে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করার কথা রয়েছে সংগঠনটির। 

সংগঠনটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বলা হয়েছে, সাম্য হত্যার বিচার ও নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতে ডাকসুর দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটের সামনে ‘অবস্থান কর্মসূচি’ ঘোষণা করা হয়েছে। আজ শনিবার বেলা ১টার দিকে এই কর্মসূচি শুরু হবে। 

গণতান্ত্রিক ছাত্রসংসদের নেতারা জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্যর হত্যার এক মাস পেরিয়ে গেলেও এখনো তারা কোনো সুষ্ঠু তদন্ত কিংবা বিচার দেখতে পাননি। অপরদিকে, ক্যাম্পাসে বারবার সহিংসতা এবং প্রশাসনের নীরবতা শিক্ষার্থীদের নিরাপত্তাহীনতার দিকে ঠেলে দিচ্ছে। একই সঙ্গে দীর্ঘদিন ধরে ডাকসু অকার্যকর থাকায় শিক্ষার্থীদের সাংগঠনিক ও গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন হচ্ছে।

তারা জানিয়েছেন, মধুর ক্যান্টিন থেকে মিছিল করে সিনেট ভবনে যানে তারা। সেখানেই তাদের তিনটি মূল দাবির পক্ষে অবস্থান কর্মসূচি পালন করবেন।

বিইউবিটিতে ‘ন্যাশনাল ফিউচার অ্যাস্ট্রোনটস মিট-আপ ২০২৬’ অনুষ…
  • ০৪ অক্টোবর ২০২৬
নিয়োগের পরদিনই অধ্যক্ষ জানলেন—তিনি আর পদে নেই
  • ০৪ অক্টোবর ২০২৬
স্ট্রোকের এই লক্ষণগুলো অবহেলা করছেন না তো! জেনে নিন এখনি
  • ০৪ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে পড়াশোনার সুযোগ হাঙ্…
  • ০৪ অক্টোবর ২০২৬
গুণী শিক্ষক সম্মাননা পাচ্ছেন নর্থ সাউথ-ব্র্যাকের ড. নোভা আহ…
  • ০৪ অক্টোবর ২০২৬
চলচ্চিত্র শুধু বিনোদন নয়, ভাষা-সংস্কৃতি-ইতিহাস বোঝারও একটি …
  • ০৪ অক্টোবর ২০২৬