জবি শিক্ষার্থীরা প্রতারণার শিকার: শিবির সভাপতি

১৪ মে ২০২৫, ০৭:২১ PM , আপডেট: ১৫ মে ২০২৫, ০২:১২ AM
শিবির সভাপতি জাহিদুল ইসলাম

শিবির সভাপতি জাহিদুল ইসলাম © সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী জাহিদুল ইসলাম বলেছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে উচ্চ শিক্ষার নামে প্রতারণার শিকার হয়ে আসছে। শিক্ষার্থীদের ন্যায্য দাবিগুলো বারবার উপেক্ষিত হওয়ায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

আজ বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে চলমান আন্দোলনে সংহতি জানিয়ে তিনি বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটি ঐতিহাসিক প্রতিষ্ঠান হলেও এর শিক্ষার্থীরা ন্যায্য সুযোগ-সুবিধা থেকে বরাবরই বঞ্চিত। বারবার আশ্বাস দেওয়া হলেও দাবিগুলোর বাস্তবায়ন হয় না।’

তিনি আরও বলেন, ‘৫ আগস্ট থেকে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে দাবি জানালেও সরকার সে দাবিগুলোকে আমলে নিচ্ছে না। বরং শিক্ষার্থীদের উপর পুলিশি হামলা চালানো হয়েছে, যা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। এসব হামলার সুষ্ঠু বিচার হওয়া উচিত।’

শিক্ষার্থীদের ওপর পুলিশি লাঠিচার্জের নিন্দা জানিয়ে তিনি বলেন, “একটি সরকার যদি শিক্ষার্থীদের রক্তের উপর দাঁড়িয়ে থাকে, তাহলে সে সরকার কখনোই টিকে থাকতে পারে না। যারা অতি উৎসাহে আন্দোলন দমন করতে চায়, তাদেরও জবাবদিহির আওতায় আনতে হবে।”

শিক্ষার্থী হিসেবে নিজের পরিচয় দিয়ে তিনি বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হিসেবে আমি মনে করি, এই ন্যায্য দাবিগুলোর দ্রুত বাস্তবায়ন জরুরি। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।”

অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এক রাজ্যে ক্ষমতা কমছে ভারতের, পরিবর্তন আনা হচ্ছে সংবিধানেও
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
তরুণ উদ্যোক্তাদের অর্থায়নে ‘উদ্যোগ’ প্রকল্পের নীতিমালা জারি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসের ধাক্কায় আহত সেই স্কুলছাত্রী আইসিইউতে ৪ ঘণ্টার লড়াই শে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9