সাম্য হত্যার প্রতিবাদে ঢাবিতে জড়ো হচ্ছেন ছাত্রদলের নেতা-কর্মীরা

১৪ মে ২০২৫, ১১:৪৯ AM , আপডেট: ১৬ মে ২০২৫, ০৮:৩১ AM
ঢাবির টিএসসি এলাকায় জড়ো হচ্ছেন ছাত্রদলের নেতা-কর্মীরা

ঢাবির টিএসসি এলাকায় জড়ো হচ্ছেন ছাত্রদলের নেতা-কর্মীরা © টিডিসি ফটো

সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা হত্যাকাণ্ডের ঘটনায় বিক্ষোভ মিছিল করতে ক্যাম্পাসে জড়ো হচ্ছেন সংগঠনটির নেতা-কর্মীরা। আজ বুধবার (১৪ মে) দুপুরে রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে এ বিক্ষোভ মিছিল করার কথা রয়েছে। হত্যায় জড়িতদের শাস্তি এবং উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের দাবিতে এ কর্মসূচির ডাক দিয়েছে ছাত্রদল।  

সরেজমিনে দেখা গেছে, টিএসসি এলাকায় বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। তারা বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিচ্ছেন। তবে এখনও রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নেননি তারা।

এর আগে মঙ্গলবার (১৩ মে) দিবাগত রাত সোয়া ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাসভবনের সামনে চলা বিক্ষোভ সমাবেশ থেকে এ কর্মসূচির ঘোষণা দেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

আরও পড়ুন: ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার ঘটনায় প্রধান ৩ আসামি গ্রেপ্তার

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চ এলাকায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। তার নাম শাহরিয়ার আলম সাম্য (২৫)। তিনি ঢাবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী ও স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক। তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায়।

সাম্য হত্যার প্রতিবাদে রাতে বিক্ষোভ মিছিল করে ছাত্রদল। এ সময় তারা ‘আমার ভাই মরল কেন, প্রশাসন বিচার চাই’, ‘উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘নিরাপদ ক্যাম্পাস, আমাদের অধিকার’ ইত্যাদি স্লোগান দেন। মিছিলে ছাত্রদলের নেতা-কর্মীদের পাশাপাশি বিভিন্ন হলের সাধারণ শিক্ষার্থীরাও অংশ নেন।

অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এক রাজ্যে ক্ষমতা কমছে ভারতের, পরিবর্তন আনা হচ্ছে সংবিধানেও
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
তরুণ উদ্যোক্তাদের অর্থায়নে ‘উদ্যোগ’ প্রকল্পের নীতিমালা জারি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসের ধাক্কায় আহত সেই স্কুলছাত্রী আইসিইউতে ৪ ঘণ্টার লড়াই শে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9