আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি: তীব্র গরমেও শাহবাগে অনড় অবস্থানে আন্দোলনকারীরা 

১০ মে ২০২৫, ০৬:০৫ AM , আপডেট: ১৫ মে ২০২৫, ০৭:২২ PM
অবস্থান কর্মসূচি

অবস্থান কর্মসূচি © টিডিসি ফটো

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে গতকাল বিকেল থেকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে টানা কর্মসূচি পালন করছেন ছাত্র-জনতা। আজ শনিবার (১০ মে) সকাল থেকে দাবির প্রতি দৃঢ় অবস্থানে থাকা আন্দোলনকারীরা তীব্র গরম ও রোদের মধ্যেও আন্দোলন চালিয়ে যাচ্ছেন। 

এ সময় ‘ওয়ান টু থ্রি ফোর, আওয়ামী লীগ নো মোর’, ‘ব্যান ব্যান, আওয়ামী লীগ’, ‘লীগ ধর, জেলে ভর’, ‘দরি লাগলে দরি নে, হাসিনারে ফাঁসি দে’, ‘হই হই রই রই, খুনি লীগ গেলি কই’, ‘বিচার নিয়ে গড়িমসি, বন্ধ কর করকে হবে’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘বিচার বিচার বিচার চাই, আওয়ামী লীগের বিচার চাই’ সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা। এছাড়াও অবস্থানকারীরা পোস্টার, প্ল্যাকার্ড প্রদর্শনীর মাধ্যমেও তাদের প্রতিবাদ জানান। 

সরেজমিনে দেখা যায়, তীব্র রোদ ও গরমেও আন্দোলনকারীদের অনেকে ছাতা কিংবা ভেজা কাপড় মাথায় দিয়ে অবস্থান করছেন। সাবিহা মমি নামের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, এই দাবিতে আমরা প্রাণ দিতেও প্রস্তুত, কারণ এটা দেশের ভবিষ্যতের প্রশ্ন।

আন্দোলনকারীদের দাবি, গণতন্ত্র ধ্বংস, নির্বাচনী কারচুপি, গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে দলটিকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। তারা বলেন, “যে দল বারবার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে, সে দল এই দেশে রাজনীতি করার অধিকার হারিয়েছে।”

শাহবাগে অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে কি না, তা আন্দোলনকারীরা বিকেলে সিদ্ধান্ত জানাবেন বলে জানিয়েছেন। তারা বলেন, গতকালকের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজকে ৩টায় এখানে (শাহবাগে) গণজমায়েত কর্মসূচি অনুষ্ঠিত হবে। সেখান থেকেই পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। তবে কয়েকজন আন্দোলনকারী জানিয়েছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা না করা পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না এবং শাহবাগে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।

শাহবাগ মোড়ে আন্দোলনকারীদের অবস্থান কর্মসূচির কারণে পুলিশ ও র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর সদস্যরা আশপাশের এলাকায় সতর্ক অবস্থান নিয়েছেন। যানচলাচলে বিঘ্ন ঘটায় শাহবাগ, বাংলামোটর, টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিনা খরচে বাংলাদেশি অষ্টম থেকে একাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9