ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্যানারে নেতার নাম লেখা নিয়ে সংঘর্ষ, আহত ১০

০২ জানুয়ারি ২০২৫, ০৩:৫৬ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:১৯ PM
নেতার নাম লেখাকে কেন্দ্র করে বিএনপির দু’পক্ষের মধ্যে সংঘর্ষ

নেতার নাম লেখাকে কেন্দ্র করে বিএনপির দু’পক্ষের মধ্যে সংঘর্ষ © সংগৃহীত

ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানারে বিএনপি নেতার নাম লেখাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। বুধবার (১ জানুয়ারি) রাত ৯টায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় বিএনপির দপ্তর সম্পাদক সাজাদুর রহমান সাজু।

জানা যায়, বুধবার ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের ব্যানারে সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ-সভাপতি ফারুক কবির আহমেদের নাম ছোট করে লেখায় তা ছিঁড়ে ফেলা হয়। এ ঘটনায় থানা বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদের কর্মী-সমর্থকদের সঙ্গে ফারুক কবির আহমেদের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। পরে ফারুক কবির আহমেদের বাসায় ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ খবর ছড়িয়ে পড়লে তার সমর্থকরা বিএনপি কার্যালয়ে হামলা চালান বলে জানা যায়। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। 

এ ঘটনায় বিএনপির কোনো নেতা কথা বলতে রাজি হননি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একাধিক নেতা জানান, মূলত ফারুক কবির আহমেদের নাম ছোট করে লেখায় তিনি ক্ষুব্ধ হন। এ নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। আসলে দলীয় কোন্দল থেকে এমন ঘটনা ঘটেছে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম সংঘর্ষের ঘটনা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে কোনো পক্ষই এখনও পর্যন্ত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মিরপুরে স্বাস্থ্য কেন্দ্র গুড়িয়ে দেওয়া নিয়ে সরকারের ৪ প্রশ্…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ইউআই গ্রিনমেট্রিক র‍্যাংকিং ২০২৬: দেশসেরা পরিবেশবান্ধব বিশ্…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
জামায়াতকে ‘গুপ্ত বাহিনী’ বললেন বিদ্যুৎমন্ত্রী টুকু
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
মিরপুরে ক্লিনিকে হামলায় জামায়াত-আ.লীগের ইন্ধন আছে কিনা—তদন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
পাবনায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ বৃদ্ধ…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
বিশ্বকাপ জয়ের পর মেসিকে যা বলেছিলেন ইয়ামাল
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬