রাকিব-নাছিরের পদত্যাগ দাবিতে তেজগাঁও কলেজ ছাত্রদলের পদবঞ্চিতদের বিক্ষোভ

২৯ ডিসেম্বর ২০২৪, ০৮:২৮ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২৪ PM
তেজগাঁও কলেজ ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা

তেজগাঁও কলেজ ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা © সংগৃহীত

ঘোষিত পকেট কমিটি বাতিল এবং ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের পদত্যাগ দাবিতে ৫ম দিনের মতো বিক্ষোভ করেছেন তেজগাঁও কলেজ ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা।

রোববার (২৯ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানীর ফার্মগেটে অবস্থিত কলেজের সামনে বিক্ষোভ করেন পদবঞ্চিতরা। এসময় ‘অবৈধ কমিটি মানি না মানবো না, পকেট কমিটি মানি না মানবো না’ বলে নানান স্লোগানও দেন তারা। 

বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া পদবঞ্চিত নেতাকর্মীরা জানান, অর্থের বিনিময়ে, অযোগ্য, নিষ্ক্রিয় বহিরাগতদের দিয়ে তেজগাঁও কলেজ ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে। আমরা এই কমিটি মানি না। পকেট কমিটি বাতিল না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে বলেও জানান নেতাকর্মীরা।

ট্যাগ: ছাত্রদল
এমসিজে ক্লাব লিমিটেডের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই ১০০ পদে নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, আবেদন ২৫ অক…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক-ফার্মাসিস্টদের সমন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
উৎসবমুখর আয়োজনে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ৩০তম প্রতিষ্ঠাব…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
বহু প্রতীক্ষিত প্রত্যাবর্তনে ব্যর্থ বাবর
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
মিরপুরে ক্লিনিক গুঁড়িয়ে দেওয়ার প্রতিবাদ এনডিএফের, জড়িতদের শ…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬