জুলাই গণঅভ্যুত্থানে নিখোঁজ বুয়েটের সাবেক কর্মচারী নুর ইসলামকে খুঁজছে পরিবার

২৭ ডিসেম্বর ২০২৪, ১২:০৫ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২৮ PM
নুর ইসলাম

নুর ইসলাম © টিডিসি ফটো

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকালে নিখোঁজ হয়েছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) লাইব্রেরিয়ান নুর ইসলাম (৫৫)। গত জুলাই মাস থেকে তার কোনো সন্ধান পাচ্ছেন না পরিবারের সদস্যরা। তিনি বেঁচে আছেন, নাকি মারা গেছেন তাও জানে না তারা।

জানা গেছে, নুর ইসলাম নিখোঁজ হওয়ার ঘটনায় তার পরিবার লালবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। পরিবারের ভাষ্য, তিনি বুয়েট ক্যাম্পাসে লাইব্রেরিয়ানের দায়িত্বে নিয়োজিত ছিলেন। পাঁচ বছর আগে তিনি অবসর নেন। এরপর ঢাকা মেডিকেল কলেজের দিকে সময় কাটাতেন। জুলাই মাসের শেষদিকে সর্বশেষ শহীদ মিনারে দেখা গিয়েছিল তাকে।

নুরের ছোট বোন মনোয়ারা খানম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা ভাইকে অনেক জায়গায় খুঁজেছি কিন্তু পাইনি। আমি এ বিশ্ববিদ্যালয়ে খোঁজাখুঁজি করছি। বিভিন্ন মেডিকেলে গিয়েও খুঁজেছি। রোগীদের জিজ্ঞাসা করেছি, কিন্তু সন্ধান পাইনি। আমি দেশবাসী ও আন্দোলনের ভাইদের কাছে অনুরোধ জানাচ্ছি, তারা যেন আমার ভাইকে খুঁজে এনে দেন।

এমসিজে ক্লাব লিমিটেডের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই ১০০ পদে নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, আবেদন ২৫ অক…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক-ফার্মাসিস্টদের সমন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
উৎসবমুখর আয়োজনে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ৩০তম প্রতিষ্ঠাব…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
বহু প্রতীক্ষিত প্রত্যাবর্তনে ব্যর্থ বাবর
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
মিরপুরে ক্লিনিক গুঁড়িয়ে দেওয়ার প্রতিবাদ এনডিএফের, জড়িতদের শ…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬