প্রকাশিত হলো হাবিপ্রবি ছাত্রশিবিরের সভাপতি-সাধারণ সম্পাদকের পরিচয় 

২০ নভেম্বর ২০২৪, ০১:৩৬ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
হাবিপ্রবি ছাত্রশিবিরের সভাপতি-সাধারণ সম্পাদক

হাবিপ্রবি ছাত্রশিবিরের সভাপতি-সাধারণ সম্পাদক © সংগৃহীত

ফেসবুকে পোস্টে ‘নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন’ শীর্ষক অনুষ্ঠানের আমন্ত্রণ জানানোর মধ্য দিয়ে প্রকাশ্যে এলেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শাখা শিবিরের সভাপতি এবং সাধারণ সম্পাদক।

বুধবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় নিজেদের ফেসবুক পেজে এই নবীনবরণ অনুষ্ঠানের আমন্ত্রণ জানানো হয়। জানা গেছে, হাবিপ্রবি শিবিরের সভাপতি মুহা. রেদওয়ানুল হক গণিত বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী। সাধারণ সম্পাদক সমাজবিজ্ঞান বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী শেখ রিয়াদ।

পোস্টে বলা হয়, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের সম্মানে আমরা ‘নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন’ অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছি। আমাদের এই প্রয়াসের উদ্দেশ্য আপনাদের বিশ্ববিদ্যালয় জীবনের নবতর অধ্যায়ে সাদরে স্বাগত জানানো, আপনাদের মধ্যে সৌহার্দ্যের বন্ধনকে আরও নিবিড় করে গড়ে তোলা এবং শিক্ষার আলোকে সমৃদ্ধ এ প্রাঙ্গণে আপনাদের এগিয়ে যেতে সহায়তা করা।

পোস্টের শেষে আহ্বানে হাবিপ্রবি ছাত্রশিবিরের সভাপতি হিসেবে মুহা. রেজওয়ানুল হক ও সাধারণ সম্পাদক হিসেবে শেখ রিয়াদ নামের দুই শিক্ষার্থীর নাম প্রকাশ করা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, হাবিপ্রবি ছাত্রশিবিরের সভাপতি হিসেবে প্রকাশ্যে আসা মুহা. রেজওয়ানুল হক বিশ্ববিদ্যালয়ের ১৯ ব্যাচের গণিত বিভাগের শিক্ষার্থী ও সাধারণ সম্পাদক হিসেবে প্রকাশ্যে আসা শেখ রিয়াদ বিশ্ববিদ্যালয়ের ১৯ ব্যাচের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

হাবিপ্রবি ছাড়াও সম্প্রতি ঢাকা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের কমিটি প্রকাশ করে সংঘঠনটি।

‎জাবির নবনিযুক্ত ভিসির ছবি ব্যবহার করে টাকা দাবি, থানায় জিডি
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাইমারিতে নিয়োগপত্র না পাওয়ার কারণ জানতে চেয়ে বঞ্চিতদের আ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলের দুই গ্রুপের মারামারি: সংবাদ সংগ্রহের সময় সাংবাদি…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চীনে বাংলাদেশ ও ইকুয়েডরের দুই প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক স্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে হয়নি সেই প্রেমিক যুগলের, রাতে মুচলেকা নিয়ে পরিবারের জি…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউটের যাত্রা শু…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬