ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ, কেন্দ্রীয় সহ-সমন্বয়ককে শোকজ

০৯ নভেম্বর ২০২৪, ১২:৫২ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
মেহেদী হাসান বাবু

মেহেদী হাসান বাবু © সংগৃহীত

এক নারী শিক্ষার্থীর সঙ্গে অশোভন আচরণ করায় বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক মেহেদী হাসান বাবুকে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) করা হয়েছে।

শুক্রবার (৮ নভেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেহেদী হাসান বাবু, সহ-সমন্বয়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আপনার বিরুদ্ধে একজন নারী শিক্ষার্থীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ এসেছে, যা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নীতি ও আদর্শের পরিপন্থী। 

এই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনাকে কেনো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তা জানতে চেয়ে আপনাকে তিন কার্যদিবসের মধ্যে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে শোকজ জারি করা হলো।

জানা গেছে, রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন মেহেদী হাসান বাবু। কেন্দ্রীয় সহ-সমন্বয়কের পাশাপাশি বিশ্ববিদ্যালয়টির সমন্বয়ক হিসেবেও তিনি দায়িত্ব পালন করছেন।

‎জাবির নবনিযুক্ত ভিসির ছবি ব্যবহার করে টাকা দাবি, থানায় জিডি
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাইমারিতে নিয়োগপত্র না পাওয়ার কারণ জানতে চেয়ে বঞ্চিতদের আ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলের দুই গ্রুপের মারামারি: সংবাদ সংগ্রহের সময় সাংবাদি…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চীনে বাংলাদেশ ও ইকুয়েডরের দুই প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক স্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে হয়নি সেই প্রেমিক যুগলের, রাতে মুচলেকা নিয়ে পরিবারের জি…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউটের যাত্রা শু…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬