শহীদ আবরার ফাহাদ জুলাই বিপ্লবের ভিত্তি স্থাপনকারী: রাবি শিবির সভাপতি

০৭ অক্টোবর ২০২৪, ০৭:৩০ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:৫৩ AM
রাবি শাখা শিবিরের সভাপতি আব্দুল মোহাইমেন

রাবি শাখা শিবিরের সভাপতি আব্দুল মোহাইমেন © টিডিসি ফটো

আবরার ফাহাদ একটি চেতনার নাম। তিনি ভারতীয় বৈষম্যবাদের বিরুদ্ধে যে সংগ্রাম শুরু করেছিলেন, ৫ বছর পর চব্বিশের বিপ্লবে এসে সেটি পূর্ণতা পেয়েছে। তার চেতনায় উদ্বুদ্ধ হয়েই লক্ষ লক্ষ মানুষ রাজপথে নেমেছে। ফলে স্বৈরাচার হাসিনা তার মসনদ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। তাই শহীদ আবরার ফাহাদকে বলা যায় জুলাই বিপ্লবের ভিত্তি স্থাপনকারী।

সোমবার (৭ অক্টোবর) বেলা ১১টায় শহীদ শরিফুজ্জামান নোমানী স্মৃতি মিলনায়তনে শহীদ আবরার ফাহাদের ৫ম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন রাবি শাখা শিবিরের সভাপতি আব্দুল মোহাইমেন। 

তিনি আরো বলেন, দেশপ্রেমিক ও ধর্মপরায়ণ জাতির এই মেধাবী সন্তানকে ছাত্রলীগ সন্ত্রাসীরা মধ্যযুগীয় কায়দায় হত্যা করেছে। শুধু আবরার ফাহাদ নয়, সারা দেশের প্রত্যেকটি ক্যাম্পাসে সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়া এবং ইসলাম পালন করার কারণে অসংখ্য শিবির কর্মী এবং ধর্মপ্রাণ মেধাবী শিক্ষার্থীদের অমানবিক নির্যাতন ও হত্যা করে ছাত্রলীগ। তাই সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগের রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ করা সময়ের দাবি।

সেক্রেটারি মোস্তাকুর রহমান জাহিদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাবি শাখা শিবিরের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক  হাফেজ নুরুজ্জামান বলেন, শহিদ আবরার ফাহাদ ছিলেন একটি প্রতিবাদী চেতনার নাম। দেশসেরা ক্যাম্পাসে পড়েও তিনি ছিলেন ধর্মপালনে প্রত্যয়ী একজন মানুষ। তাই তাকে ছাত্রলীগ পাশবিক কায়দায় নির্যাতন করে হত্যা করে। কিন্তু তাকে হত্যা করে বাংলাদেশি মুসলিম প্রতিবাদী সত্তাকে তারা বিনষ্ট করতে পারেনি।"

আলোচনা শেষে আবরার ফাহাদের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনার মাধ্যমে প্রোগ্রাম শেষ হয়। এতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

বাংলাদেশে সৌদি আরবের একদিন পর ঈদ উদ্‌যাপন করা হয় কেন?
  • ১৯ মার্চ ২০২৬
কাতারে ফের হামলা হলে ইরানের প্রধান গ্যাসক্ষেত্র উড়িয়ে দেয়া …
  • ১৯ মার্চ ২০২৬
জাতীয় দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশার, সহকারী নির্বাচক ন…
  • ১৯ মার্চ ২০২৬
ঈদ যাত্রায় সড়কে-নৌপথে মৃত্যুর মিছিল
  • ১৯ মার্চ ২০২৬
`আগে ঈদের মাঠে যাওয়াও ছিল এক ধরনের নির্মল আনন্দ'
  • ১৯ মার্চ ২০২৬
দেড় বছরে দুজন ভাই পেয়েছি, দুই প্রোভিসিকে রাবির সাবেক ভিসি
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence