সংখ্যালঘুদের রক্ষায় অতন্দ্র প্রহরী শিবির: সভাপতি

০৬ আগস্ট ২০২৪, ১০:১৫ AM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৫১ AM
ছাত্রশিবির

ছাত্রশিবির © টিডিসি ফটো

সংখ্যালঘুদের উপাসনালয় ও বাড়িঘর রক্ষায় অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছেন ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম। তিনি বলেন, সংখ্যালঘুদের রক্ষার দায়িত্ব আমাদের। সোমবার (৫ আগস্ট) রাতে দেওয়া এক ভিডিওবার্তায় তিনি এ কথা বলেন।

ছাত্র-জনতার বিজয় নস্যাতে আওয়ামী লীগ চক্রান্ত করছে অভিযোগ করে মঞ্জুরুল ইসলাম বলেন, আমরা জানতে পেরেছি, বিজয়-পরবর্তীতে আওয়ামী লীগ সংখ্যালঘু ও বিভিন্ন নৃগোষ্ঠীর প্রতি জুলুম-নির্যাতন শুরু করেছে। তাদের আক্রমণ করে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা।

তিনি বলেন, আমরা ইসলামী ছাত্রশিবিরের সব জনশক্তি এ দেশের তাওহিদি জনতা, সব মানুষকে সংখ্যালঘুদের পাশে দাঁড়ানো, জান-মাল-জীবন দিয়ে হলেও তাদের রক্ষা করার দায়িত্ব আমাদের। আমরা তাদের পাশে আছি ।

৬ মাস নিষিদ্ধ হতে পারেন নেইমার
  • ০৬ আগস্ট ২০২৬
ছাত্রাবাসে গাজা সেবন, ৮ শিক্ষার্থী হাতেনাতে ধরা
  • ০৬ আগস্ট ২০২৬
চার দপ্তরে নতুন সচিব নিয়োগ
  • ০৬ আগস্ট ২০২৬
‘রাষ্ট্রবিরোধী কার্যকলাপের’ অভিযোগে জবির ৬৮ শিক্ষকের বিরুদ্…
  • ০৬ আগস্ট ২০২৬
নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা, হাসপাতালের নিরাপত্তা প্রধ…
  • ০৬ আগস্ট ২০২৬
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসেও ছড়িয়ে পড়ে আন…
  • ০৬ আগস্ট ২০২৬