মামলার হাজিরা দিতে যাওয়ার পথে প্রাণ হারালেন ছাত্রদল নেতা

০২ অক্টোবর ২০২৩, ০২:৩৭ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৫০ PM
ওমর ফারুক মায়া

ওমর ফারুক মায়া © সংগৃহীত

চাঁদপুরের কচুয়ায় মামলার হাজিরা দিতে চাঁদপুরের আদালতে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়ে ছাত্রদল নেতা ওমর ফারুক (৩৫) নিহত হয়েছেন। সোমবার (২ অক্টোবর) সকাল ১০টার দিকে কচুয়ার ঘাঘরা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। ওমর ফারুক কচুয়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং উত্তর পালাখাল গ্রামের বাসিন্দা।

নিহতের বাবা মো. হাবিবউল্লাহ জানান, তার ছেলে একটি মামলার হাজিরা দিতে চাঁদপুরের আদালতে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, চাঁদপুরের হাজীগঞ্জ থেকে ঢাকাগামী বাস বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে ঘটনাস্থলেই ওমর ফারুক মারা যান। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হন। 

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের মরদেহ এবং অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে।  বাসটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিখোঁজের ২৮ ঘণ্টা পর নদীতে মিলল স্কুলছাত্রের লাশ
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
বাসে আগুন-ককটেল বিস্ফোরণের প্রতিবাদে জবিতে ছাত্রদলের বিক্ষোভ
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
রাজধানী থেকে এবার ১১ বছরের শিশু আব্দুল্লাহ নিখোঁজ, সন্ধান চ…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় শাশুড়ির সঙ্গে ঝগড়ার পর গৃহবধূর মৃত্যু
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎকেন্দ্রের বর্জ্যে বিপর্যস্ত খাল, ঝুঁকিতে নদী
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অপ্রতিমের প্রথম জানাজা আগামীকাল
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬